Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“তৃণমূল সরকারের আমলে মানুষ তিতিবিরক্ত” বাংলায় আসার আগেই আক্রমণ শানালেন মোদী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ এবং আগামীকাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামনেই ২৬ এর নির্বাচন। ডিসেম্বরেও তিনি রাজ্যে এসেছিলেন। তারপর অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডার মত নেতারাও রাজ্যে এসে পরিবর্তনের স্লোগান দিয়েছেন। আর এবার নতুন বছরের শুরুতেই আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। যেখানে মালদহ থেকে একাধিক রেলের শুভ সূচনা করবেন তিনি। পাশাপাশি পরিবর্তন সংকল্প সভাতেও যোগ দেবেন নরেন্দ্র মোদী। তবে বাংলায় আসার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন দেশের প্রধানমন্ত্রী।

এতদিন বিজেপি নেতা কর্মীদের মধ্যেও একটা সংশয় ছিল যে, তারা তো পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য লড়াই করছে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তো, বাংলায় পরিবর্তন আনতে? তবে বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের যে তৎপরতার লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা বাংলার প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছেন, তাতেই স্পষ্ট যে, বাংলায় এবার পরিবর্তন হোক, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মন থেকে চাইছে। আর আজ যখন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, ঠিক তার আগেই গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সরকারের আমলে বাংলার মানুষ তিতিবিরক্ত বলে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বাংলা লেখা দিয়ে তিনি তার পোস্টে লেখেন, “প্রতিদিনই তৃণমূলের শাসনে কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমূখী বিজেপি সরকার।” অর্থাৎ বাংলায় আসার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে, রাজ্যে পরিবর্তন করে উন্নয়নের সূচনা করাই এখন বিজেপির প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তিনি পশ্চিমবঙ্গে একদিকে রেল মানচিত্রে উন্নয়নের সূচনা করবেন, আর অন্যদিকে দলীয় সভা থেকে তৃণমূলের বিসর্জনের বাদ্যি বাজাবে‌ন। সোশ্যাল মিডিয়ার পোস্টের পরিপ্রেক্ষিতে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version