Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“উত্তরবঙ্গে ৫৪ তে ৪৫ বিজেপি, শূন্য তৃণমূল” নাম করে লিখে রাখতে বললেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উত্তরবঙ্গ যে তৃণমূলের বিপক্ষে চলে গিয়েছে এবং সেখানে যে বিজেপির শক্তিশালী ঘাঁটি রয়েছে, এটা তৃণমূল নেতারাও খুব ভালো মত বুঝতে পারছেন। আর সেই কারণেই উত্তরবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এক ব্যক্তিকে আজ তৃণমূল নিজেদের দলে যোগদান করিয়ে প্রচার নেওয়ার চেষ্টা করছে। এমন একটা ভাব দেখানো হচ্ছে, যেন এতে বিজেপির খুব বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু যে মানুষটি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে ২০ লক্ষের মধ্যে মাত্র ৫ হাজার ভোট পান, সেই মানুষটির কি গ্রহণযোগ্যতা আছে, তা যদি তৃণমূল নেতারা না বোঝেন এবং এই দলবদল করিয়ে তারা নাচানাচি শুরু করেন, তাহলে যে তারা রাজনীতির কিছুই বোঝেন না, সেই সম্পর্কে কোনো দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর আজ সকাল থেকেই অনুপ্রাণিত মিডিয়া সেই বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূল কংগ্রেসের যোগদান নিয়ে অনেক খবর করছে। আর সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তরবঙ্গের তৃণমূলের ঠিক কতটা খারাপ ফলাফল হতে পারে, তা একেবারে সংখ্যা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সামনেই বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে যে হাওয়া উঠেছে, তাতে বিজেপি নেতৃত্ব নিশ্চিত, এবার বাংলায় তারা ক্ষমতায় আসতে চলেছে। তবে দক্ষিণবঙ্গে তারা জোরদার লড়াই করলেও, উত্তরবঙ্গে যে এক পক্ষ লড়াই হবে এবং তা যে বিজেপির পক্ষেই যাবে, সেই ব্যাপারে নিশ্চিত গেরুয়া শিবিরের নেতারা। এমনকি তৃণমূলও খুব ভালোমতই জানে যে, উত্তরবঙ্গে তাদের এবার ভরাডুবি হতে চলেছে। আর সেই কারণেই নির্বাচনের আগে বিজেপিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে আজ নিজেদের দলে টেনে তৃণমূল একটা ওয়েদার তৈরি করার চেষ্টা করেছে বলেই মনে করা হচ্ছে। আর সেই বিষয়ে বলতে গিয়েই একেবারে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বিষ্ণুপ্রসাদ শর্মার তৃণমূলে যোগদান নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি গোটা বিষয়টিকে পাত্তাই দেননি।‌ উল্টে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল নিয়ে শুভেন্দুবাবু বলেন, “উত্তরবঙ্গে বৈনি হবে না। আমি আপনাকে বলে দিলাম। ৫৪ টি আসনের মধ্যে ৪৫ টির ওপরে ভারতীয় জনতা পার্টি পাবে। আমার নাম করে লিখে রাখুন। তারপরেও পাঁচ, সাতটা যা পাবে, অন্যরা পাবে। তৃণমূল ওখানে জিরো পাবে। ৫৪ তে শূন্য হবে। মালদহ থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, সব জায়গায় শূন্য হবে। আমি আজকে আপনাকে বলে গেলাম।”

Exit mobile version