Site icon প্রিয় বন্ধু মিডিয়া

উত্তরবঙ্গ গেরুয়া ঝড়ে কম্পমান, দক্ষিণবঙ্গে জমি ফিরে পেতে কি তবে নাজেহাল মমতা? শুভেন্দুর গড়ে এবার ডেসপারেট ‘দিদি’!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ক্ষত কি আজও দগদগে? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ মঙ্গলবার ফের একবার সেই ইঙ্গিতই মিলল বাংলার রাজনৈতিক মানচিত্রে। উত্তরবঙ্গ যখন অমিত শাহর পদধ্বনিতে উত্তাল, তখন দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝোড়ো সফরে নামতে বাধ্য হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, পরাজয়ের ভয়ে এখন দিশেহারা হয়ে বিরোধী দলনেতার গড়েও পা রাখার সাহস দেখাচ্ছেন তিনি।

আজকের সবচেয়ে বড় নাটকীয় দৃশ্য তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে যে জেলা বর্তমানে বিজেপির দুর্গে পরিণত হয়েছে, সেখানেই আজ জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের হাতের তলা থেকে মাটি সরে যেতে দেখে এবার খোদ শুভেন্দুর গড়ে ঢুকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু করতে চাইছেন তিনি। তবে তমলুকের ভোটাররা যে আর ভুল করবেন না, তা গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস থেকেই স্পষ্ট।

মমতার আজকের মরিয়া সফরসূচি: পশ্চিম মেদিনীপুর (পিংলা): বেলা ১১টা ৩০ মিনিটে পিংলায় সভার মাধ্যমে দিন শুরু করেছেন মমতা। পূর্ব মেদিনীপুর (তমলুক): দুপুর ১২টায় তমলুকে হাইভোল্টেজ সভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরাজয় নিশ্চিত বুঝেই বিরোধী দলনেতার ডেরায় ঢুকে আক্রমণ শানাচ্ছেন তিনি।
হাওড়া (ডোমজুড়): এরপর দুপুর ১টায় হাওড়ার ডোমজুড়ে জনসভা। এককালে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রেও জমি হারানো তৃণমূল এখন মরিয়া হয়ে শেষ কামড় দিতে চাইছে।

তৃণমূল নেত্রী যখন দক্ষিণবঙ্গ নিয়ে ব্যস্ত, তখন উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর ও মালদহে কার্যত জনজোয়ার নামিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর প্রতিটি সভা ও রোড-শো বুঝিয়ে দিচ্ছে যে উত্তরবঙ্গের মানুষ আবারও ‘পরিবর্তনের’ সপক্ষে রায় দিতে চলেছেন।

আজকের এই ‘সুপার টুয়েসডে’ রাজনৈতিক লড়াই স্পষ্ট করে দিচ্ছে— একদিকে যখন বিজেপির উন্নয়ন ও সংকল্পের জোয়ার, তখন অন্যদিকে তৃণমূলের কেবলই টিকে থাকার ব্যর্থ প্রচেষ্টা।

Exit mobile version