Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটের দিনেও রক্তাক্ত বাংলাদেশ, প্রাণ হারালেন বিএনপি নেতা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক শক্তি বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই আরও উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। প্রতিনিয়ত সেখানে বিএনপি নেতাদের ওপর তো বটেই, এমনকি সংখ্যালঘু হিন্দুদের ওপরেও লাগাতার অত্যাচার চলছিলো। ইউনুস সরকার ক্ষমতায় বসেও সেই অত্যাচারে আগাম টানতে পারেনি। বরঞ্চ আরও বাড়তে শুরু করেছিল হিন্দুদের ওপর নির্যাতন। অবশেষে আজ বাংলাদেশে ভোট হচ্ছে। কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়ে যাবে যে, কারা এই নির্বাচনে জয়লাভ করেছে। আর তার মাঝেই এলো একটি খারাপ খবর। যেখানে ভোটের দিনে প্রাণ হারালেন এক বিএনপি নেতা।

আজ বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে‌। তবে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। কিন্তু তা সত্ত্বেও প্রাণ হারাতে হলো এক বিএনপি নেতাকে। যেখানে বুথের মধ্যে জামাতের কর্মীদের সঙ্গে তার বচসা হয়‌। আর তারপরেই ধাক্কাধাক্কিতে তিনি মাটিতে পড়ে যান। যার ফলে রক্তাক্ত হয়ে প্রাণ হারান বিএনপি নেতা মহিবুজ্জামান কচি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নির্বাচনের দিনেও শান্তিপূর্ণ চিত্র সামনে এলো না। আজও অশান্ত হয়ে উঠলো এই বাংলাদেশ। যার ফলে রক্ত ঝড়লো সেখানে। যেখানে আলিয়া মাদ্রাসার একটি ভোট কেন্দ্রে গিয়ে আক্রান্ত হতে হলো এক বিএনপি নেতাকে। পরবর্তীতে জামাতের কর্মীরা তাকে ধাক্কা দেওয়ার কারণে তিনি প্রাণ হারালেন। স্বাভাবিক ভাবেই শান্তিপূর্ণ নির্বাচনের বদলে শেষ মুহূর্তে বাংলাদেশের নির্বাচনে যেভাবে এক বিএনপি নেতার মৃত্যু হলো, সেই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তেজনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version