Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটে লড়ার স্বপ্ন গেল? ফের পার্থ এবং অর্পিতাকে তলব ইডির!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন জেল খেটে বাইরে বেরোনোর পরেও লজ্জা হয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি এখনও পর্যন্ত এমন ভাব করতে শুরু করেছেন এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে বাড়িতে বসে প্রতিক্রিয়া দিচ্ছেন দেখে মনে হচ্ছে, যেন তিনি কিছুই জানেন না। তার বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন। অথচ তারপরেও তিনি নিজেকে সৎ বলে দাবি করেন কি করে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এমনকি সম্প্রতি তিনি নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও শুরু করেছেন। মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছেন, যাতে এবার তাকে আবার টিকিট দেওয়া হয়। কিন্তু তৃণমূল এবার তাকে টিকিট দেবে না বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভোটে লড়ার কি সব স্বপ্ন আরও ভোগে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের? কারণ, এবার তার সামনে আবার এক নতুন বিপদ এসে হাজির।

প্রসঙ্গত, এতদিন জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি‌। এখন আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার একটা মরিয়া চেষ্টা শুরু হয়ে গিয়েছে তার। জনতার সামনে বা বিভিন্ন টেলিভিশন মিডিয়াকে দিয়ে প্রচারে নিজেকে নিয়ে আসার যতই চেষ্টা পার্থবাবু করুন, তাকে যে মানুষ আর ভরসা করছে না, তা তিনিও বুঝতে পারছেন। তবে অনেকেই আবার বলছেন, পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ইচ্ছা রয়েছে, ভোটে লড়াই করার। আর সেই কারণে ময়দানে টিকে থাকতে প্রাসঙ্গিকতা পাওয়ার মরিয়া চেষ্টা শুরু হয়েছে তার। তবে টিকিট পাওয়া তো অনেক দূরের কথা, ভোটে লড়াই করাই তো অনেক দূরের কথা, সেই স্বপ্ন যখন হয়ত পার্থ চট্টোপাধ্যায় কল্পনা করছেন, ঠিক তখনই ইডির পক্ষ থেকে তলব করা হলো তাকে।

সূত্রের খবর, এদিন ইডির পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। তবে শুধু পার্থবাবু নয়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে আগামী সপ্তাহে এই দুইজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাটি কেন্দ্র করে এবার এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাজিরার মুখে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। যার ফলে ২৬ এর বিধানসভা নির্বাচনে তিনি যখন দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন, তিনি যখন আবার জনতার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই আবার তার কপালে বড়সড় দুশ্চিন্তার ভাঁজ তৈরি হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version