Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোট ঘোষণার এক ঘণ্টা আগেই চমক মমতার! “মরণকালে হরিনাম” পাল্টা দিলেন শমীক!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের অর্ডার অনেকদিন আগেই এসেছে যে, বকেয়া মহার্ঘ ভাতা রাজ্যকে দিয়ে দিতে হবে। কিন্তু এতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তবে যেদিন ভোট ঘোষণা হচ্ছে, ঠিক তার এক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী সেই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বললেন। শুধু তাই নয়, রাজ্যের ইমামদের এবং পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করার ঘোষণা করেছেন তিনি। আর ভোট ঘোষণার ঠিক কয়েক মিনিট আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয়, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। ইতিমধ্যেই বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে এই ঘোষণা করলেও, তিনি নিজেও জানেন যে, এই টাকা তিনি দিতে পারবেন না। আসলে এটা নির্বাচনের আগে ঘোষণা করে মানুষের মন পাওয়ার এবং ভোট পাওয়ার একটা কৌশল। তবে যে ঘোষণা তিনি করেছেন, তার একটি টাকার সুবিধাও সরকারি কর্মচারী থেকে শুরু করে ইমাম এবং পুরোহিতরা পাবে না বলেই দাবি বিরোধীদের। আর এই বিষয়টিকে নিয়েই এবার গোটা প্রতিশ্রুতিকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক সময় ছিলো সুপ্রিম কোর্টের অর্ডারকে পালন করার। তিনি অনেকদিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার সাথে সাথেই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলতে পারতেন। কিন্তু এতদিন তার কাছ থেকে বা তার সরকারের পক্ষ থেকে এরকম কিছুই লক্ষ্য করা যায়নি। যেদিন নির্বাচন ঘোষণা হচ্ছে, ঠিক তার ৫০ মিনিট আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বললেন। কাজেই সাধারণ মানুষের বুঝতে বাকি নেই যে, মুখ্যমন্ত্রী এটা ভোট পাওয়ার জন্যই একটা চমক দেওয়ার চেষ্টা করেছেন। আদৌ তারা এই বকেয়া মহার্ঘ ভাতা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবে তো? তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে সবকিছুই ভোটকে কেন্দ্র করে করেন, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। তাই গোটা বিষয়ে এবার প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা রাজ্যকে খোঁচা দিলেন শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি। আর সেখানেই ভোট ঘোষণা আগে মুখ্যমন্ত্রীর বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সহ ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের ৫০০ টাকা ভাতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীকবাবু বলেন, “মরণকালে এখন হরির নাম করছেন। টাকার কোনো সংস্থান নেই। এখন ডিএ ঘোষণা করছেন। মোয়াজ্জেম ভাতা দিচ্ছেন। পুরোহিত ভাতা দিচ্ছেন। ওরা কি মনে করেন, যারা পুরোহিত আছেন, তারা ৫০০ টাকা নিয়ে আরজিকর ভুলে যাবে? ৫০০ টাকা নিয়ে ছেলেদের পরিযায়ী শ্রমিক বানাবে? এগুলো আর চলে না।”

Exit mobile version