প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস নতুন ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে। তারা এখন দাবি করছে যে, বিজেপি বাংলা দখল করার স্বপ্ন দেখলেও, তারা বাংলার জন্য তেমন বড় মাপের কোনো ঘোষণা করেনি। কিন্তু তৃণমূলের যে এক্ষেত্রেও চোখে ছানি পড়েছে এবং তারা যে কানেও ঠিকমত শুনতে পায় না, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতারা। যেখানে ফ্রেট করিডর থেকে শুরু করে হাইস্পিড ট্রেনের কথা বলা হয়েছে, সেখানে কেন তৃণমূল দেখতে পাচ্ছে না যে, বাংলার জন্য কিছু দেওয়া হয়েছে, তা নিয়ে খোঁচা দিচ্ছে বিজেপি। আর এসবের মধ্যেই তৃণমূল যখন লাগাতার এবারের বাজেটেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বিজেপি খুব ভালো মতই জানে যে, বাংলা তারা দখল করতে পারবে না, সেই কারণেই তারা বাংলার জন্য বাড়তি কিছু ঘোষণা করেনি বলে মন্তব্য করছে, ঠিক তখনই পাল্টা তৃণমূলকে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যার ফলে এই রাজ্যের শাসক দল অনেকটাই হোঁচট খেলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে। যেখানে বাংলার জন্যেও একাধিক ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে যে, বাংলার জন্য তেমন কিছুই ঘোষণা করা হয়নি। এমনকি তারা এটাও বলছে যে, বিহারে ভোটের আগে এই কেন্দ্রীয় বাজেটে সেই রাজ্যের জন্য বহু প্যাকেজের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলায় ভোট থাকা সত্ত্বেও বিজেপি খুব ভালো মতই জানে যে, তারা ক্ষমতা দখল করতে পারবে না। তাই তারা বাংলাকে এবারের কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত করেছে। রাজ্যের শাসক দল যখন এই সমস্ত কথা বলে বিজেপির বিরুদ্ধে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “প্রথম কথা, বিহারে আমাদের সরকার ছিলো, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় ঘোষণা করার কোনো জায়গা নেই। আমাদের সরকার যখন তৈরি হবে, তখন বাংলার জন্য আলাদা প্যাকেজ হবে। এছাড়াও এদিনের বাজেটে বাংলার জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। হাইস্পিড ট্রেন থেকে শুরু করে দুর্গাপুরের উন্নয়নের জন্য একাধিক ঘোষণা রয়েছে।”
