Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ভোট না পেলে উন্নয়ন নয়” হুমকি দিতেই শুভেন্দুর বানে বিদ্ধ উদয়ন! শোরগোল রাজ্য রাজনীতিতে!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআরের পর যে তৃণমূলের ভোটব্যাংক বলতে কিছু থাকবে না, এতদিন যে তারা অবৈধ ভোট দিয়ে এবং ছাপ্পা মেরেই ক্ষমতায় এসেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকটি সভা থেকে দাবি করছেন যে, এসআইআর ঠিকমত হলে তৃণমূলের ক্ষমতায় আসার কোনো চান্স নেই। আর ২০২৬ এর নির্বাচনে জিততে পারবেন না বুঝেই কি এখন থেকে মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা? ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি একটি এলাকায় জনসংযোগে গিয়ে সেখানে কেন ভোট পান না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর তারপরেই তিনি সেই এলাকার মানুষদের বলেছেন যে, এবার ভোট না দিলে এলাকায় একটা পাথরও পড়বে না। অর্থাৎ উন্নয়নের একটা কাজও তিনি ভোট না পেলে করবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের এই মন্ত্রী। আর তার এই মন্তব্য নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তবে এর মধ্যেই এবার উদয়ন গুহর যে ভোটে জেতার কোনো রেকর্ড নেই, অতীতের তথ্য দিয়ে তা সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যে এসআইআর হওয়ার পর থেকেই তৃণমূলের নেতা, মন্ত্রীরা যে যথেষ্ট আতঙ্কে রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা দাবি করছে যে, তারা খুব ভালো মতোই বুঝতে পারছে যে, তারা নির্বাচনে জিতবে না। আর সেই কারণেই এসআইআরের বিরোধিতা করতে দেখা যাচ্ছে তাদের। কারণ এতদিন হয় তৃণমূল ছাপ্পা মেরে, তা না হলে অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রেখে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে এবার আর সেই রকম কিছু হবে না জেনেই তৃণমূলের নেতা-মন্ত্রীরা এখন ভোট না দিলে উন্নয়ন আটকে যাবে বলে ভয় দেখাচ্ছেন। তবে উদয়ন গুহর যে মন্তব্য সামনে এসেছে, এবার তার পরিপ্রেক্ষিতে পাল্টা তাকে প্রাক্তন বিধায়কের প্যাড ছাপিয়ে রাখার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন উদয়ন গুহর মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “আপনাদের টিভিতে আসার জন্য এসব করে। উদয়ন গুহ কবে জিতেছিল? ২০০৬ সালে আমি বিধায়ক হয়েছিলাম। তৃণমূল মাত্র ২৯ টি আসন জিতেছিল, তার মধ্যে দিনহাটার অশোক মন্ডল ছিল। যেদিন বামফ্রন্ট ২৩৫ সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর ব্যাটা অশোক মন্ডলের কাছে হারছে। ২০২১ এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন। জিতেছেন তো উপনির্বাচনে ছাপ্পা মেরে। আর ছয় মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে। প্যাড ছাপিয়ে রাখুক।”

Exit mobile version