Site icon প্রিয় বন্ধু মিডিয়া

BREAKING NEWS: আজই সেই মহাপরীক্ষা! বিধানসভায় ভোটযুদ্ধ শুরু, সমস্ত নজর স্পিকার আসনের ঐতিহাসিক লড়াইয়ে!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অপেক্ষার অবসান! আজ, ১৫ মে (শুক্রবার) সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া। গতকাল মনোনয়ন পর্ব মেটার পর, আজ সরাসরি ভোটাভুটির ও আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বাংলার সংসদীয় গণতন্ত্রের এক নতুন সূর্যোদয় ঘটতে চলেছে। রাজনৈতিক মহলের সমস্ত নজর এখন বিধানসভার দিকে, যেখানে মেদিনীপুর বা দক্ষিণবঙ্গের চেনা বৃত্তের বাইরে গিয়ে ইতিহাস গড়ার মুখে উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসু।

বিজেপি সরকারের ২০৭ টি আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে রথীন্দ্রনাথ বসুর জয় কার্যত নিশ্চিত হলেও, আজ বিরোধী দলগুলির ভূমিকা কী হতে চলেছে, তা নিয়ে তীব্র রাজনৈতিক কৌতুহল তৈরি হয়েছে। সংসদীয় ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলগুলির কাছে দলমত নির্বিশেষে রথীন্দ্র বাবুকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করার যে আবেদন জানিয়েছেন, আজ ভোটকক্ষে তার প্রতিফলন ঘটে কি না, সেটাই দেখার। আজ আনুষ্ঠানিক ঘোষণার পরেই দীর্ঘদিনের প্রথা ভেঙে বিধানসভার শীর্ষাসনে বসতে চলেছেন একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), যিনি আইনি ব্যাকগ্রাউন্ডের না হয়েও এই সাংবিধানিক দায়িত্ব সামলাবেন।

স্বাধীনতার পর প্রথমবার উত্তরবঙ্গের কোনো প্রতিনিধিকে এই সর্বোচ্চ আসনে বসানোর প্রক্রিয়া আজই বাস্তবায়িত হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। আজকের এই ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়া ও তার ফলাফল সংক্রান্ত প্রতি মুহূর্তের সত্যনিষ্ঠ লাইভ আপডেট পেতে নজর রাখুন।

Exit mobile version