Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জিরো টিকিট, ১০০% সম্মান! নয়া সরকারের উপহারে আজ থেকে মাথা উঁচু করে পথ চলবেন বাংলার মায়েরা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। ভোট ময়দানে দেওয়া পবিত্র ‘সংকল্প’ অক্ষরে অক্ষরে পালন করে নজির গড়ল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আজ, ১ জুন থেকে রাজ্যজুড়ে চালু হয়ে গেল সমস্ত সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি) যাতায়াত পরিষেবা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই মাস্টারস্ট্রোক দেওয়া হয়েছিল, যা আজ থেকে বাস্তবায়িত হলো। বিগত জমানার বঞ্চনা আর নিরাপত্তাহীনতার অন্ধকার কাটিয়ে আজ থেকে সম্মানের সাথে, মাথা উঁচু করে পথ চলা শুরু করলেন বাংলার মাতৃশক্তি।

আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের প্রতিটি কোণায়, পাহাড় থেকে সাগর—সরকারি বাসে ওঠার পর নারী যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি বিশেষ ‘জিরো ভ্যালু টিকিট’।এই টিকিটের মূল্য শূন্য টাকা।এর আসল উদ্দেশ্য হলো মা-বোনেদের মনে এই বিশ্বাস জাগানো যে, তাঁরা দয়া বা খয়রাতি নিচ্ছেন না; এটি নতুন সরকারের পক্ষ থেকে তাঁদের দেওয়া প্রাপ্য সম্মান ও অধিকার। কর্মজীবী মহিলা থেকে শুরু করে সাধারণ স্কুল-কলেজের ছাত্রীরা আজ এই টিকিট হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের সমস্ত সরকারি নিগমের বাসে (যেমন SBSTC, NBSTC এবং WBTC) এই নিয়ম কড়াভাবে কার্যকর করা হয়েছে। শুধু শহরের লোকাল বাসই নয়, দূরপাল্লার সরকারি এসি (AC) ও ভলভো বাসের ক্ষেত্রেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের মাসিক যাতায়াত খরচে এক বিশাল সাশ্রয় ঘটবে, যা মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে।

বিগত সরকারের বিভিন্ন প্রকল্পে যেভাবে ভুয়ো সুবিধাভোগীদের ভিড় দেখা যেত, সেই জালিয়াতি রুখতে নয়া সরকার প্রথম থেকেই অত্যন্ত সতর্ক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তীকালে জালিয়াতি এবং অপব্যবহার রুখতে আসল নারী শক্তিকে কিউআর কোড যুক্ত বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড (পিঙ্ক কার্ড) দেওয়া হবে। তবে আপাতত প্রক্রিয়া সহজ রাখতে, যেকোনো একটি বৈধ সরকারি সচিত্র পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টরের কাছ থেকে এই জিরো টিকিট পাওয়া যাচ্ছে: আধার কার্ড (Aadhaar Card)ভোটার আইডি কার্ড (Voter ID)প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টস্কুল বা কলেজের বৈধ পরিচয়পত্র।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় ৩,০০০ টাকা দেওয়ার পাশাপাশি এই বিনামূল্যে বাস পরিষেবা চালুর মাধ্যমে বিজেপি সরকার প্রমাণ করল—মোদীজির গ্যারান্টি কখনো বিফলে যায় না। নারীদের কেবল ভোটের ব্যাংক হিসেবে না দেখে, তাঁদের প্রকৃত ক্ষমতায়ন ও সুরক্ষাকে নিশ্চিত করাই যে এই ডবল ইঞ্জিন সরকারের মূল লক্ষ্য, আজ ১ জুনের সকালটাই তার সবচেয়ে বড় প্রমাণ। রাজ্যজুড়ে বাসে বাসে আজ তাই শুধু একটাই সুর—”ধন্যবাদ মুখ্যমন্ত্রী, ধন্যবাদ মোদীজি!”

Exit mobile version