Site icon প্রিয় বন্ধু মিডিয়া

১,০০০ কোটির উপহার! মোদী সরকারের হাত ধরে বাংলার গ্রামীণ উন্নয়নে মহাপ্ল্যান, শিবরাজ-শুভেন্দু বৈঠকে মাস্টারস্ট্রোক!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের রাজনীতি একদিকে, আর বাংলার সাধারণ মানুষের উন্নয়ন অন্যদিকে— মোদী সরকারের এই উন্নয়ন-নীতিরই আরও এক ঐতিহাসিক প্রমাণ মিলল দেশের রাজধানীতে। গতকাল (৮ জুন, ২০২৬) নতুন দিল্লিতে এক হাই-ভোল্টেজ বৈঠকে মিলিত হন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকের পরেই বাংলার গ্রামীণ পরিকাঠামো আমূল বদলে দেওয়ার এক বিরাট সুখবর সামনে এল।

রাজ্যের গ্রামীণ রাস্তাঘাটের ভোলবদল করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) দুটি গুরুত্বপূর্ণ পর্যায়ের কাজের জন্য কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে আনুমানিক ১,০০০ কোটি টাকার অনুমোদনপত্র আদায় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের এই গ্রিন সিগন্যালের ফলে রাজ্যের গ্রামে গ্রামে সংযোগ ব্যবস্থা আরও মজবুত হবে, যা এতদিন সদিচ্ছার অভাবে ধুঁকছিল।শুধুমাত্র রাস্তাঘাটই নয়, বাংলার যুবসমাজ ও গ্রামীণ শ্রমিকদের মুখে হাসি ফোটাতে চলতি মাসেই রাজ্যে চালু হতে চলেছে একটি সম্পূর্ণ নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৭০০ কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে কেন্দ্র। এর ফলে গ্রামে বসেই হাজার হাজার মানুষের রুজি-রুজির পাকাপোক্ত ব্যবস্থা হবে।

বৈঠক শেষে জানা গেছে, পশ্চিমবঙ্গের কৃষি সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে এবং গ্রামীণ সড়ক পরিকাঠামোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান স্পষ্ট জানিয়েছেন, বাংলার কৃষক এবং গ্রামবাসীদের উন্নয়নে কেন্দ্রের মোদী সরকার সবসময় ঢাল হয়ে দাঁড়াবে। কোনো খামতি রাখা হবে না রাজ্যের প্রগতিতে।

রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠক আসলে এক বিরাট রূপান্তরের সূচনা মাত্র। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের সময় বাংলার মানুষের জন্য আরও একগুচ্ছ বড় প্রকল্পের উপহার মিলতে পারে, যার ভিত গতকালের বৈঠকেই তৈরি হয়ে গেল। এককথায়, ডবল ইঞ্জিন সরকারের এই উন্নয়নমুখী যুগলবন্দি বাংলার বুকে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে।

Exit mobile version