Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পুজোর আগেই পকেটে বাড়তি টাকা! DA নিয়ে নজিরবিহীন বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন আর ক্ষোভের পর, অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো এক চরম খুশির খবর! উৎসবের মরশুমের ঠিক মুখে, কর্মচারীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে এক ঐতিহাসিক নির্দেশিকা জারি করলো রাজ্যের নতুন সরকার। ক্ষোভ-বিক্ষোভের দিন কি তবে শেষ? কারণ, সরাসরি আরও ২০% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য অর্থ দফতর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই বর্ধিত ভাতার টাকা।

বাজেটে দেওয়া প্রতিশ্রুতি যে কেবল মুখের কথা ছিল না, তা এই বিজ্ঞপ্তিতেই পরিষ্কার। পূর্বতন সরকারের আমলে সরকারি কর্মীরা পাচ্ছিলেন ১৮% ডিএ। আর নতুন সরকারের এই ২০% সংযুক্তির পর, কর্মচারীদের মোট প্রাপ্ত ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়ালো ৩৮ শতাংশে। পুজোর কেনাকাটার ঠিক মুখেই এই থোক টাকা সরকারি কর্মীদের হাতে তুলে দিয়ে সরকার যে এক মাস্টারস্ট্রোক দিল, তা বলাই বাহুল্য।

নবান্নের এই নতুন নির্দেশিকা কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী। এই ২০% বর্ধিত ডিএ-র সুবিধা কেবল নবান্ন বা মহাকরণের মূল সরকারি কর্মীরাই পাবেন না; এই তালিকায় যুক্ত করা হয়েছে— সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। পঞ্চায়েত, পুরনিগম ও পুরসভার সমস্ত স্তরের কর্মচারীদের। বিভিন্ন সরকারি অধিগৃহীত সংস্থা ও স্বশাসিত কর্পোরেশনের কর্মীদের। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের পর, পুজোর ঠিক আগে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক মহলে এক বিরাট স্বস্তি এনে দিল।

Exit mobile version