Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ব্রেকিং নিউজ: মমতার দিল্লি সফরের মাঝেই তৃণমূলের মহা-বিপর্যয়! রাজ্যসভা থেকে একযোগে ইস্তফা দিচ্ছেন দলের দুই হেভিওয়েট সাংসদ!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পরাজয় এবং বাংলায় ক্ষমতা হারানোর পর এবার সংসদীয় রাজনীতিতেও খড়কুটোর মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করার পর থেকেই যে ভাঙন শুরু হয়েছিল, তা আজ এক চরম রূপ নিল। আজ, সোমবার সকাল ১১টায় রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিতে চলেছেন তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ। বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় পরিবর্তনের পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল, এই জোড়া ইস্তফা তারই অনিবার্য পরিণতি।

ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লির দরবারে দুটি গুরুত্বপূর্ণ আসন হারাতে চলেছে তৃণমূল, যা জাতীয় স্তরে দলটির অস্তিত্বকে পুরোপুরি সংকটে ফেলে দিল। নবান্ন দখলের পর এবার রাজ্যসভার এই শূন্য আসন দুটিতে উপনির্বাচন (Bypoll) হওয়া মাত্রই সংখ্যার বিচারে তা সরাসরি ভারতীয় জনতা পার্টির (BJP) ঝুলিতে যাবে। ফলে সংসদে বাংলার রাষ্ট্রবাদী কণ্ঠস্বর আরও বহুগুণ শক্তিশালী হবে।

রাজনৈতিক মহলের দাবি, নির্বাচনে ভরাডুবির পরেও পিসী-ভাইপোর একনায়কতন্ত্র ও অভ্যন্তরীণ দুর্নীতির কোনো বদল না হওয়ায় দলের পুরোনো ও শীর্ষস্তরের নেতারা এখন দমবন্ধ বোধ করছেন এবং একে একে দল ছাড়ছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিনেই এই ‘মহাবিদ্রোহ’ প্রমাণ করে দিল যে, বাংলায় তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অন্ধকারের মুখে।

Exit mobile version