Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজনীতি ছেড়ে সবুজ মাঠে মেসি-রোনাল্ডোদের লড়াই? ২১ জুলাইয়ের আগে এ কী বোমা ফাটালেন ঋতব্রত! তোলপাড় রাজ্য রাজনীতি!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২১ জুলাইয়ের মেগা সমাবেশের কাউন্টডাউন শুরু হতেই বাংলার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। তবে এবার শুধু রাজনৈতিক আক্রমণ নয়, রাজ্য রাজনীতিতে সরাসরি ঢুকে পড়ল বিশ্ব ফুটবলের রূপক! আর সেই রূপকের বোমায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খোদ তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের অন্যতম প্রধান মুখ তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যে এখন তোলপাড় গোটা রাজ্য।আসন্ন ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে এমন এক উপমা দিলেন, যা শুনে তাজ্জব রাজনৈতিক বিশ্লেষকরা। ফুটবল ময়দানের দুই চিরকালীন কিংবদন্তির সঙ্গে তুলনা টেনে তিনি সাফ জানান, অনুব্রত মণ্ডল হলেন আসলে ফুটবলের ‘আসল রোনাল্ডো’ বা ‘R9’। আর মদন মিত্র হলেন ম্যাজিশিয়ান ‘রোনাল্ডিনহো’।

দলের তহবিল এবং শীর্ষ নেতৃত্বের দিকে নিশানা সেঁধে ঋতব্রত দাবি করেন, পেনাল্টি বক্সে আসল রোনাল্ডো (R9) যতটা ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য, রাজনীতিতে অনুব্রত মণ্ডলও ঠিক ততটাই শক্তিশালী সংগঠক। অন্যদিকে মদন মিত্রের রাজনৈতিক ক্যারিশমাকে তিনি রোনাল্ডিনহোর ফুটবল জাদুর সঙ্গে তুলনা করেন।

এখানেই শেষ নয়, ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের উদ্দেশ্যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ঋতব্রত স্পষ্ট ভাষায় বলেন, “২১ জুলাই দেখা যাবে শহিদ পরিবারগুলো আসলে ঠিক কার সঙ্গে আছে।” তাঁর দাবি, এই লড়াই আসলে ‘একনায়কতন্ত্রের মনোলগ’ বনাম ‘গণতন্ত্রের ডায়ালগের’। এবার মেয়ো রোডে (গান্ধী মূর্তির পাদদেশে) শহিদ দিবস পালন করবে তাঁদের অনুগামীরা। সেখানে কোনও রকম বাড়তি চমক বা গান-বাজনা থাকবে না, শুধুমাত্র প্রকৃত শহিদদের স্মরণ করা হবে।

অনুব্রত মণ্ডলের এই নতুন রূপ ধারণ এবং ঋতব্রতের এই ফুটবল কামড় নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিরোধী শিবিরেও তীব্র চর্চা শুরু হয়েছে। ২১ জুলাইয়ের ময়দানে এই রাজনৈতিক ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত কে গোল করতে পারে, এখন সেটাই দেখার।

Exit mobile version