Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ওদের দুটো পিলারই ভেঙে গেছে, আর অস্তিত্ব নেই…!’ মেছাদার সভা থেকে কাদের শেষের সেদিন ঘোষণা করলেন শুভেন্দু?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কি তবে রাজ্যের একদা শাসকদলের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল? মেছাদার দলীয় সভা থেকে তেমনই এক বিস্ফোরক দাবি করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন ফেলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিচুতলার রাজনীতিতে প্রতিপক্ষের ক্ষমতা এখন ঠিক কোন তলানিতে এসে ঠেকেছে, তা বোঝাতে গিয়ে সরাসরি দুটি শিবিরের নাম উল্লেখ করলেন তিনি।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি, স্থানীয় স্তরের নির্বাচনে এখন আর ‘কালীঘাট’ কিংবা ‘ঋতব্রত’—কোনো তৃণমূলেরই কোনো বাস্তব অস্তিত্ব অবশিষ্ট নেই। দলটির ভেতরের নজিরবিহীন ভাঙন এবং গোষ্ঠীদ্বন্দ্বে নিচুতলার সংগঠন যে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে, সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি।এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। অতীতের শাসকদলকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূল আসলে দাঁড়িয়ে ছিল মাত্র দুটো পিলারের উপর—একটি পুলিশ, আর অন্যটি আইপ্যাক (IPAC)।”

শুভেন্দুর দাবি, ক্ষমতার হাতবদলের পর এই দুই স্তম্ভের কার্যকারিতা শেষ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রতিপক্ষের গোটা সংগঠন। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর পরবর্তী এই আবহে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিচুতলার কর্মী-সমর্থকদের মনোবল যেমন বাড়াবে, তেমনই বিরোধী শিবিরের অন্দরে তৈরি করবে এক নতুন অস্বস্তি।

Exit mobile version