প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অমিত শাহ নামে যে যথেষ্ট আতঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা তৃণমূল নেত্রীর বিভিন্ন সভা সমিতি থেকে বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। নরেন্দ্র মোদীর থেকেও তিনি যে অমিত শাহের রাজনৈতিক কৌশলের কাছে যথেষ্ট ভীত, তা ভালোমতোই উপলব্ধি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর গতকাল বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর বাংলায় পৌঁছে বিজেপি নেতাকর্মীদের যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি, তারপরেই পরিবর্তনের যে বাদ্যি বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে ২৬ এর আগেই আরও চাপে পড়ে গেল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন একাংশ।
প্রসঙ্গত, গতকালই কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। আর তার এই পোষ্টের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে যে, বাংলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা তিনি লক্ষ্য করেছেন, তাতে এবার যে তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে যাচ্ছে, তা খুব ভালো মতই বুঝতে পেরেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। তাই বাংলায় পরিবর্তনের লক্ষ্যে বিজেপির ময়দান যে তৈরি, সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী অমিত শাহ।
সূত্রের খবর, এদিন বাংলায় পা রেখেই সোশ্যাল মিডিয়ায় বাংলাতেই একটি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনদিনের সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। আগামী কাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবো। কলকাতা মহানগরের উদ্যোগী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করব।”