প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে প্রাণপণ চেষ্টা করছে বিজেপি। তবে বিজেপি নেতাদের অভিযোগ, ভোটের সময় নো ভোট টু বিজেপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি সুবিধে করে দেন বামপন্থী নেতারা। এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তলায় তলায় বামপন্থীদের সঙ্গে যে মূল সেটিং রয়েছে তৃণমূল কংগ্রেসের, সম্প্রতি সেই পর্দা আরও বেশি করে ফাঁস হয়ে গিয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। যেখানে প্রতিকূর রহমান সিপিএমের দলীয় পদ থেকে পদত্যাগ করার পর এখন তিনি তৃণমূলে যুক্ত হতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়ছে। যার পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করছে, এতেই প্রমাণিত হয়, বামপন্থীরা তলায় তলায় তৃণমূলের সঙ্গে ভালোই যোগাযোগ রেখেছেন। আর বিধানসভা নির্বাচনের আগে তাদের আসল চরিত্র সামনে আসছে। তৃণমূলের সঙ্গে বামপন্থীদের এই সেটিংয়ের পর্দা যখন ফাঁস করে দিচ্ছেন বিজেপি নেতারা, ঠিক তখনই গতকাল সিপিএমের তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবার দাবি করেছেন, তাকে বিজেপির কেন্দ্রীয় টিম থেকে নাকি ফোন করা হয়েছে। কিন্তু সত্যিই কি এর কোনো সত্যতা রয়েছে? তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। সত্যিই কি বিজেপির কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছে? সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই সেই সায়ন ব্যানার্জিকে খুব একটা গুরুত্বই দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিনিয়ত নতুন সমীকরণ তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। সিপিএমের প্রতিকূর রহমান তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। আর তার মধ্যেই বামপন্থীদের এক তরুণ নেতা তথা আইনজীবী সায়ন বন্দোপাধ্যায় আবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে, বিজেপির কেন্দ্রীয় টিম থেকে নাকি তাকে ফোন করা হয়েছে। ‌ স্বাভাবিকভাবেই এই ঘটনার সত্যতা অনুসন্ধান করতে রীতিমত নেমে পড়েছে বিভিন্ন মিডিয়া। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই সায়ন বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় টিম থেকে তাকে ফোন করা হয়েছে বলে যে দাবি করেছেন, সেই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন, ওনাকে বলুন, বিজেপির কেন্দ্রীয় টিম এভাবে যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেই মুরগি যেন না হয়। হতে পারে আইপ্যাকের লোকই হয়ত করছে।” অর্থাৎ সায়ন বন্দ্যোপাধ্যায় হয়তো দাবি করছেন যে, বিজেপির কেন্দ্রীয় টিম তাকে ফোন করেছে। কিন্তু তলায় তলায় এটা তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের কাজ নয় তো? সেই বিষয়টি তুলে ধরেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।