প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্র এবং আইন-শৃঙ্খলা দুটোই বিনষ্ট হয়ে গিয়েছে। এখানে বিরোধীরা কোনো কর্মসূচি করতে পারে না। এমনকি পুলিশ দিয়ে সব সময় বিরোধীদের হেনস্থা করা হয়। এই অভিযোগ মাঝেমধ্যেই করতে দেখা যায় বিরোধী নেতাদের। তবে ভোটের সময় অবাধে এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে হলে কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষ হয়ে কাজ করার দাবি অনেক দিন ধরেই করে আসছেন বিরোধী নেতৃত্বরা। আর আজ খবর এসেছে যে, ভোট ঘোষণার আগেই রাজ্যে অন্তত আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পরেই সকলে বলছেন, এর মধ্যে দিয়েই তো স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলার কি পরিমান অবনতি হয়েছে। আর ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার খবর নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যের বুকে অতীতেও যত নির্বাচন হয়েছে, সেখানেই ব্যাপক অশান্তি এবং রক্ত ঝড়ার মত ঘটনা ঘটে। এমনকি ভোটের পরেও প্রচুর মানুষকে প্রাণ হারাতে হয়েছে। নির্বাচন মানেই যে বাংলায় উৎসবের বদলে হানাহানির চিত্র দেখতে পাওয়া যায়, এবার সেই ট্র্যাডিশনে কি কিছুটা বদল আসবে? শান্তিপূর্ণভাবে হবে ২৬ এর বিধানসভা নির্বাচন? আশা আশঙ্কার এই দোলাচলের মধ্যেই আজ খবর পাওয়া যায় যে, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। আর সেই বিষয়েই মন্তব্য করতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার করুন পরিণতির জন্যই যে আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী আসছে, তা বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “এখানে তো আইনশৃঙ্খলার সমস্যা আছেই। ২০২১ এ ৫৭ জন খুন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ৫৫ জন খুন হয়েছে। লোকসভা নির্বাচনে সংখ্যাটা কম হলেও খুন হয়েছে। এমন কোনো নির্বাচন নেই, যেখানে নির্বাচন ঘোষণা চলাকালীন গননা এবং গননার পরে। মগরাহাটে আমাদের প্রার্থী মানস সাহাকে খুন করেছে কাউন্টিং সেন্টারের মধ্যে। এখানেই তো ২৪ এর লোকসভা নির্বাচনের আগে রথীবালা আড়িকে খুন করেছে। আর ২০২১ এ মমতা ব্যানার্জি হারার পড়ে চিল্লগ্রামের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে। প্রচুর হিন্দু ঘর জ্বালিয়েছে। প্রচুর হিন্দু ঘর লুট করেছে। এখানেই তো আছে এই আমদাবাদের বিজেপি নেত্রী অপর্ণা থেকে শুরু করে এমন কোনো লোক নেই, যারা অত্যাচারিত হয়নি। তাই বাইরে খুঁজতে যাওয়ার দরকার নেই। আশেপাশেই রয়েছে।”