প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে এতটাই ভয় পায় তৃণমূল কংগ্রেস, যে শুভেন্দুবাবু যেখানেই যে কর্মসূচিতেই যান, সেখানেই তাকে হেনস্থা করার পরিকল্পনা বেছে নেওয়া হয়েছে। তবে পাল্টা তাদের অসভ্যতায় পা না দিয়ে শুভেন্দু অধিকারী বারবার আইনের আশ্রয় নিয়েছেন এবং যে রাজ্যের বিরোধী দলনেতা যে কোনো কর্মসূচিতে সুরক্ষিত নন, সেই রাজ্যে কি করে গণতন্ত্র থাকতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এসবের মধ্যেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতারে গিয়েছিলেন। আর সেই সময় তিনি যখন প্রবেশ করছিলেন, তখন হঠাৎ করেই তৃণমূল পন্থী বিএলওদের একটা অংশ শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকি তাকে জুতো পর্যন্ত দেখানো হয়। যা চরম অসভ্যতা বলেই সকলে মনে করতে শুরু করেছিলেন। এমনকি গোটা বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। অবশেষে সেই ঘটনায় পুলিশকে বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট।

অতীতেও এই রাজ্যের বুকে দেখা গিয়েছে যে, শুভেন্দু অধিকারী কোনো কর্মসূচিতে গেলেই সেখানে তৃণমূলের পক্ষ থেকে পরিকল্পনামাফিক তাকে বিড়ম্বনায় ফেলার মত চেষ্টা করা হয়েছে। এমনকি অনেক জায়গায় শুভেন্দুবাবুর কনভয়ে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে এই রাজ্যের শাসক দল বলেই অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে আদালতেও গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি আদালতও জানিয়ে দিয়েছিল যে, রাস্তায় রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের। আর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা সিইও দপ্তরে প্রবেশ করছেন যখন, তখন তৃণমূল পন্থী বিএলওদের একটা অংশের কি করে সাহস হয়, তার উদ্দেশ্যে জুতো দেখিয়ে এই অসভ্যতা করার? গোটা রাজ্যবাসী এই গোটা ঘটনা দেখে রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন। তবে শুভেন্দু অধিকারীও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি আদালতে পৌঁছে যান। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার আদালতের পক্ষ থেকে রাজ্যের পুলিশের উদ্দেশ্যে দেওয়া হলো বড় নির্দেশ।

সূত্রের খবর, সিইও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীর প্রতি যেভাবে অসভ্যতা করা হয়েছে, যেভাবে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে, সেই ঘটনায় বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের বিরোধী দলনেতাকে হেনস্থার যে ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশকে রিপোর্ট জমা করতে হবে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আর তারপরেই আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। সব মিলিয়ে এই মামলার পরবর্তী শুনানি দিন কি যুক্তি আদালতে উপস্থাপিত করে পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের।