প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার তৃণমূলের অনেক গোপন খবর জানেন। এমনকি তিনি তৃণমূলের অনেক দুর্নীতির খবর সম্পর্কেও অবহিত। সারদা কেলেঙ্কারির একটা বড় তথ্য তার কাছে রয়েছে। তাই তিনি যাতে মুখ না খোলেন এবং সেই তথ্য যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুরস্কার স্বরূপ রাজ্যসভায় পাঠাচ্ছেন বলেই কটাক্ষ করছে বিরোধীরা। আর তার মাঝেই তৃণমূল থেকে বেরিয়ে আসা হুমায়ুন কবীর এবার রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে বিস্ফোরণ ঘটালেন।
সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার চার আসনে প্রার্থী দেওয়া হয়েছে। যার মধ্যে সবথেকে বেশি চর্চার নাম হয়ে দাঁড়িয়েছে রাজীব কুমার। এতদিন এই রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি ছিলেন। তিনি অবসর নিয়েছেন। আর তারপরেই তাকে তৃণমূল রাজ্যসভার প্রার্থী করেছে। যার ফলে বিরোধীরা বলার অস্ত্র পেয়ে গিয়েছে যে, এতদিন এই রাজীব কুমার যে দলদাস হয়ে কাজ করতেন, তা তো এবার দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেল। এমনকি এই রাজীব কুমার সারদার অনেক গোপন তথ্য জানেন। আর আর সেই কারণেই তার ঋণ শোধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের এক সময়কার সৈনিক বলেই পরিচিত হুমায়ুন কবীর গোটা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন।
এদিন রাজীব কুমারকে তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া নিয়ে মন্তব্য করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল, তখন এই রাজীব কুমার কি কি কাজ করেছিলেন, তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বুঝতে পেরেছিলাম এবং দেখেছিলাম। রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম বড় ব্লান্ডার হতে চলেছে।”