প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গে ভোটের ঘোষণা হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তার আগেই বাংলার রাজ্যপাল বদল হয়েছে। সি ভি আনন্দ বোস হঠাৎ করেই পদত্যাগ করেছেন। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেত্রী নিজে অভিযোগ করেছেন যে, ভয় দেখিয়ে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে। আর এসবের মধ্যেই যাকে রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আরএন রবি। যিনি এই সরকারকে একেবারে উচিত শিক্ষা দেবেন, সেই ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এসবের মধ্যেই আজ সেই রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবি।

প্রসঙ্গত, গতকালই রাজ্যে পা রেখেছেন আর এন রবি। আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যা নিয়ে অনেকে বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন। তবে অনেকে আবার বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই দিল্লিতে গিয়েছিলেন। সেখানে তার শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক রয়েছে। ফলে এই পরিস্থিতিতে তিনি হয়ত রাজ্যে আসতে পারেননি। রাজ্যে থাকলে তিনি নিশ্চিত করেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল হিসেবে আরএন রবি যতদিন তামিলনাড়ুর দায়িত্বে ছিলেন, ততদিন সেখানকার সরকারকে ব্যাপক চাপে রেখেছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন যে, কিভাবে সংবিধানকে মেনে কাজ করতে হয়। আর তামিলনাড়ুতে যেভাবে এই আরএন রবি কাজ করেছেন, সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। তাই তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শুরু করেছিলেন। আর অবশেষে সেই আর এন রবির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে রাজ্যপাল হিসেবে আর এন রবির পরবর্তী জার্নি কেমন হয়, রাজ্য সরকারের সঙ্গে তার সম্পর্ক মধুর হয়ে ওঠে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।