প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একসময় গোটা বাংলা পথ দেখাতো গোটা ভারত তথা গোটা দেশকে। এই বাংলা অনেক মনীষীদের জন্ম দিয়েছে। যার মধ্যে অন্যতম, স্বামী বিবেকানন্দের। আজ তার জন্মদিন। আর সেই জন্মদিনেই বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সম্প্রতি এই রাজ্যের বুকে যে ঘটনা ঘটে গিয়েছে, যেভাবে রাজ্যের প্রশাসনিক পদে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যখন তদন্ত চলছে, তখন সেখান থেকে ফাইল নিয়ে এসে বড় বড় কথা বলছেন, তখন অনেকেই কৌতুক করে তার উদ্দেশ্যে ফাইল চোর সম্বোধন করতে শুরু করেছেন। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই আজ স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিবেকানন্দের মাটিতে আজ ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে বলে তৃণমূলকে বড় কথা শুনিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। আর সেখানেই সিমলা স্ট্রিট থেকে একটি পদযাত্রায় অংশ নেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেই পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের যে বাংলায় জন্ম হয়েছে, সেই বাংলায় যে কলঙ্কজনক ঘটনা ঘটে যাচ্ছে, যেভাবে একের পর এক চুরি দুর্নীতির ঘটনা সামনে আসছে, তাতে বাংলা যে অত্যন্ত লজ্জিত, তার ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি সম্প্রতি এই রাজ্যের বুকে যেভাবে প্রশাসনিক পদে থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যখন তদন্ত চলছে, তখন সেখান থেকে একটি ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন, তা যে কেউ মেনে নিতে পারছেন না, সেই কথা এতদিন বিরোধী নেতারা উল্লেখ করেছেন। আর আজ সেই বিষয়টিকে উল্লেখ করে স্বামী বিবেকানন্দের মাটিতে কিভাবে ফাইল চুরি হচ্ছে, তা নিয়েও সোচ্চার হন বালুরঘাটের বিজেপি সাংসদ।
এদিন স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে পদযাত্রা শেষে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “আমরা এই বাংলা থেকে একের পর এক নোবেল জয়ী দিয়েছি। আর আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই আমাদের কাছে সবথেকে বড় দুঃখের। যে মাটি বিবেকানন্দের মাটি ছিল, সেই মাটি এখন ফাইল চোরেদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে, গরু চোরেদের মাটিতে পরিণত হয়েছে। আজকে প্রশ্ন জাগে, বাংলায় বিবেকানন্দের মত কেউ জন্মায় না কেন? এর একটাই কারণ। কারণ, কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র লাগে, পরিবেশ দরকার। আর সেই পরিবেশ এখন নেই।”