প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে সমস্ত ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, সেভাবেই তারা ২৬ এর নির্বাচনের আগে নতুন করে অশান্তি করার চেষ্টা করছে। দিকে দিকে এসআইআর হলেও শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের দ্বারা বলে অভিযোগ উঠছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনের একটা অংশ যখন তৃণমূলের কথামত কাজ করছে, তখন তাদের নিরপেক্ষ করতে কেন কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আর সেই বিষয়টি উল্লেখ করেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

সামনেই ২৬ এর নির্বাচন। তবে তার আগে নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে অনেকেই সন্তুষ্ট নন। বিরোধীরা দাবি করছেন, স্বয়ং জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। রাজ্যে যে অরাজকতা চলছে, এভাবেই যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে নির্বাচন কোনোমতেই শান্তিপূর্ণ হবে না। আবার ভোটের নামে প্রহসন হয়ে যাবে এবং শান্তি বিঘ্নিত করে ভয় দেখিয়ে কোনো এক পক্ষ জিতে যাবে। যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর বলেই দাবি করছে বিরোধীরা। আর তার মাঝেই আজ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংহ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা অর্জুন সিংহ। আর সেখানেই তিনি বলেন, “নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। এখানে দুজন ডিএম, দুজন এসডিওকে সাসপেন্ড করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু করবে না। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকলে তো বাংলায় ভোট হবে না। মমতা ব্যানার্জি আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে আসার পরে আপনি কি ভাবছেন, উনি ভোট করতে দেবেন? প্রত্যেকটা বুথে বুথে পুলিশ দিয়ে আর গুন্ডা দিয়ে ভোট করাবে। তাই নির্বাচন কমিশন যদি শান্তিপূর্ণভাবে ভোট করাতে চায়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”