প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে হিন্দু সনাতনীদের নিরাপত্তা বলতে কিছু নেই। বারবার করে এই অভিযোগ করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যকে দ্বিতীয় বাংলাদেশ করার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর গতকাল হঠাৎ করেই খবর আসে যে, ভগবানপুরে হিন্দু সন্ন্যাসীর ওপর হামলা করা হয়েছে। যেখানে প্রাণঘাতী হামলায় আক্রান্ত হয়েছেন এক হিন্দু সন্ন্যাসী। প্রথমে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, সেখানে চিকিৎসার যথেষ্ট অভাব দেখা মাত্রই তড়িঘড়ি তাকে অন্য হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রাতেই তার খোঁজখবর নিতে পৌঁছে যান তিনি।
বারবার এই রাজ্যের বুকে অভিযোগ উঠেছে যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করছে এখানকার সরকার। আর সেই তোষণ করতে গিয়ে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। যার ফলে এই রাজ্যে হিন্দু সনাতনীরা নিজেদের আচার অনুষ্ঠান করতে বিভিন্ন সময় বাধা প্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ করে বিরোধীরা। এমনকি জয় শ্রীরাম স্লোগান যারাই দেবে, তাদেরকেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আর ভগবানপুরে আরএসএসের অনুষ্ঠানের পর এক হিন্দু সন্ন্যাসী জয় শ্রীরাম স্লোগান দিলে তাকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে খবর আসে। তড়িঘড়ি তাকে হাসপাতালে ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি কথায় কথায় হিন্দু সুরক্ষার দাবি করেন, তিনি যে শুধুমাত্র মুখেই বক্তব্য দিয়ে থেমে থাকেন না, যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সেখানেই যে তিনি রাজনীতির উর্ধ্বে উঠে সেই আক্রান্তদের পাশে দাঁড়ান, তার আরও একবার প্রমাণ দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
সূত্রের খবর, গতকাল রাতেই সেই আক্রান্ত হিন্দু সন্ন্যাসী সূর্যানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তার সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন তিনি। তার শরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন। এমনকি যারা এই ঘটনায় জড়িত, তাদের প্রত্যেককে গ্রেফতার করানোর দাবি জানান শুভেন্দুবাবু। পাশাপাশি সুস্থ হওয়ার পর এই হিন্দু সন্ন্যাসীকে স্ব-মর্যাদায় তাকে তার আশ্রমে পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ যেখানেই মানুষ আক্রান্ত হবেন, যেখানেই হিন্দুরা আক্রান্ত হবেন, সেখানেই যে তিনি পৌঁছে যাবেন, তার আরও একবার প্রমাণ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।