প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল সরকারের আমলে কেউ নিরাপদ নয়। কিছুদিন আগেই শহর কলকাতায় আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার ফলে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে দায়ী করেছে বিরোধীরা। অবৈধভাবে জলাজমি ভরাট করার খেসারত দিতে হলো কিছু নিরীহ মানুষকে বলে অভিযোগ করেছিলেন বিরোধী নেতারা। এমনকি গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্য। আর তার মাঝেই এবার আরও এক অনিয়মের ভিডিও সামনে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে পুলিশের নাকের ডগায় আরো একটা আনন্দপুর তৈরি হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে, বিশেষত শহর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সম্প্রতি আনন্দপুরৈর কাছে এক গোডাউনে যেভাবে বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। জলাজমি ভরাটের মত মারাত্মক অভিযোগ সামনে এসেছে। আর তার মাঝেই আরও একটি আনন্দপুরের মত ঘটনা ঘটতে পারে বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “পুলিশ কমিশনার আপনার নাকের ডগায় আরও একটা আনন্দপুর তৈরি হচ্ছে। গোটাটাই মানুষ এবং পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই বিষয়টাতে মদত দিচ্ছে তৃণমূল সরকার।” জানা গিয়েছে, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে স্বাস্থ্য দপ্তরের অধীনে এক জলা জমি ভরাটের অভিযোগ উঠেছে। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও একটি আনন্দপুর তৈরি হচ্ছে বলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।