প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর প্রক্রিয়ার শুনানি চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মত পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল। অনেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা শুনানি কেন্দ্রে ঢুকে আইন হাতে তুলে নিয়েছিলেন। এমনকি শুনানি কেন্দ্রে ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে যায়। পুলিশ প্রশাসন কি করছিলো, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে আজ এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। যেখানে রাজ্য পুলিশের ডিজির কাছে হলফনামা তলব করলো শীর্ষ আদালত।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করতে শুরু করেছিল। বর্তমানেও যেভাবেই হোক, এসআইআর যাতে আটকানো হয়, তার জন্য মরিয়া চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল বলেই অভিযোগ বিরোধীদের। ইচ্ছাকৃতভাবে নীচু তলার প্রশাসনকে দিয়ে মানুষের নামের বানান হয়রান করিয়ে তারা গোটা প্রক্রিয়াকে ভন্ডুল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। এমনকি এসআইআরের জন্য যে সমস্ত শুনানি কেন্দ্র হয়েছে, সেই রকম বিভিন্ন জায়গায় তান্ডব চালানোর খবরও সামনে এসেছিলো। যার ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। আর সেই ঘটনাতেই এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করলো সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়। আর সেখানেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়। যেখানে শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়, “১৯ জানুয়ারি আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বলা হয়েছিলো। কেন নিশ্চিত করা হয়নি? ফর্ম পুড়িয়ে দেওয়ার পরেও কেন এফআইআর হয়নি? আর সেই ব্যাপারে ডিজিপিকে তার নির্দিষ্ট কারণ জানাতে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল রাজ্য প্রশাসন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।