প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের যে অবস্থা হয়েছে এবং কি করুণ পরিণতি হয়েছে, তা খুব ভালো মতই উপলব্ধি করতে পারছেন সাধারণ জনতা। আর সেই কারণেই তারা সকলেই এখন পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলছেন। আর তৃণমূলের আমলে রাজ্যের যে করুণ পরিণতি তৈরি হয়েছে, এটা খুব ভালো মতই বুঝতে পেরেছে কেন্দ্রীয় বিজেপিও। তাই তারাও এবার সর্বস্ব শক্তি দিয়ে বাংলাকে পুনরুদ্ধার করার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে কথায় কথায় তৃণমূলের নেতারা বলে থাকেন যে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলা আরও বিপদের মুখে পড়বে। কারণ উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাটের অবস্থা ভালো নয়। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। ইত্যাদি অনেক কথা সংসদের ভেতরে, বাইরে তৃণমূলের জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি করে বলতে শুরু করেন। এই তো সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বাজেট অধিবেশনে পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন। কিন্তু যারা বিজেপিকে আক্রমণ করছে, তারা নিজেদের রাজ্যের অবস্থা কি একবারটিও চোখ তুলে তাকিয়ে দেখেছে? রাজ্যটার কি করুণ পরিণতি তারা করে রেখেছে? সেটা কি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা? ভরা লোকসভায় একেবারে তথ্য তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলের মুখে ঝামা ঘষে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তৃণমূল যদি ভেবে থাকে যে, এই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় বিজেপি অবগত নয়, তাহলে তারা অন্তত মূর্খের স্বর্গে বাস করছেন। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য রেখেছেন, তাতে তৃণমূলের নেতারা আনন্দিত হতেই পারেন। কিন্তু পাল্টা নির্মলা সীতারামন যেভাবে বাংলার পরিস্থিতির কথা তুলে ধরে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে ভান্ডার ফাঁস করে দিলেন, তাতে কিন্তু তৃণমূলের চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। রাজ্যের শাসক দলের আমলে বাংলার কি দুর্বিষহ পরিস্থিতি হয়েছে, সেই কথা উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একেবারে ভরা সংসদে তৃণমূলের প্রেস্টিজ কার্যত পামচার করে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গতকাল সংসদে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেখানেই তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “কালীগঞ্জে বোমা ফেটে একজন শিশু মারা গিয়েছে। একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার হয়েছে। মেদিনীপুরে বোমা নিয়ে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাংলায় বোমা চলে, আইন নয়। এনসিআরবির তথ্য অনুযায়ী ক্রাইম রেটে ৩৬ টি রাজ্যের মধ্যে বাংলা ৩৫ নম্বরে রয়েছে। আর এরা আবার আমাদের কথা বলে।”