প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সংসদের তৃণমূলের জনপ্রতিনিতিদের গালগল্প, মিথ্যাচার, অসভ্যতা এতদিন দেখেছে ভারতবর্ষের মানুষ। কিন্তু এবার সেই পবিত্র সংসদে যে কাজকর্মটা করে বসলেন তৃণমূলের দুইজন সাংসদ, তা তো সংসদের গরিমা যেমন প্রশ্নের মুখে ফেলে দিলো, ঠিক তেমনই বাংলার মানুষকে, এই সংস্কৃতিপ্রেমী বঙ্গবাসীকেও রীতিমত লজ্জার মুখে ফেলে দিচ্ছে। গোটা দেশে এখন এই ভিডিও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত তেমনটাই বলছে বিরোধীরা। কি ঘটনা ঘটেছে? ইতিমধ্যেই অনেকেরই তা নজরে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আর পেছনের বেঞ্চে বসে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং তৃণমূলের আরও এক সাংসদ জুন মালিয়া খুনসুটি করতে ব্যস্ত রয়েছেন। যাদেরকে সংসদে পাঠানো হয়েছে মানুষের কথা তুলে ধরার জন্য, যারা সংসদে কি আলোচনা হচ্ছে, তার দিকে মনোনিবেশ করবেন, তা না করে গুরুত্বপূর্ণ আলোচনার সময় এইভাবে খুনসুটি করা কি সত্যিই একজন বর্ষিয়ান সাংসদ এবং একজন নবাগত সংসদের শোভা পায়?
তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ রয়েছেন, যাদের কাণ্ডকারখানা সংসদের ভেতরে এর আগেও দেখতে পাওয়া গিয়েছে এবং তা নিয়ে চর্চা হয়েছে। যার মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও একজন রয়েছেন, তার নাম হচ্ছে সৌগত রায়। কিছুদিন আগেই সংসদ চত্বরে তাকে ধূমপান করতে দেখে ধরে ফেলেন গিরিরাজ সিং। কিন্তু তারপরেও সৌগতবাবুর সত্যিই কি শিশুসুলভ মনোভাব কাটেনি? এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, সংসদে এতটা অভিজ্ঞ একজন ব্যক্তি, তিনি কিনা সংসদে এত গুরুত্বপূর্ণ আলোচনার সময় অভিনেত্রী সাংসদের সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত? সকলের একটাই প্রশ্ন, এদেরকে মানুষ ভোট দিয়ে কি এই কারণেই সংসদে পাঠায়? মানুষের ভোটের যে কতটা মূল্য, তা না বুঝে সৌগতবাবুর মত বর্ষিয়ান সাংসদ সংসদে আলোচনার সময় কেন এইভাবে অন্য একজন মহিলা সংসদের সঙ্গে ঠাট্টা করতে ব্যস্ত থাকবেন? জুন মালিয়া না হয় সংসদে নবাগত। কিন্তু সৌগত বাবু তো অনেক অভিজ্ঞ একজন মানুষ। তার তো নবাগতদের শেখানো উচিত। কিন্তু সেটা না শিখিয়ে তিনি যেভাবে আচরণ করছেন এবং যা ভিডিওতে উঠে এসেছে, তা দেখে সকলেই বলছেন যে, এদের লাজ-লজ্জা বলতে কিছু নেই।
সূত্রের খবর, গতকাল লোকসভায় বাজেট অধিবেশনের পরিপ্রেক্ষিতে আলোচনা চলছিলো। আর সেখানেই বক্তব্য রাখেন সাংসদ চন্দ্রশেখর আজাদ। আর তিনি যখন বক্তব্য রাখছেন, তখন তার পেছনের বেঞ্চে বসে তৃণমূলের আরও এক মহিলা সাংসদ জুন মালিয়ার সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত রয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। ইতিমধ্যেই ভিডিওতে সেই বিষয়ে ধরা পড়তেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। সকলেই সৌগতবাবুর এই ধরনের মনোভাব এবং অভিব্যক্তি নিয়ে সমালোচনা করতে শুরু করেছেন। সকলের একটাই প্রশ্ন, জুন মালিয়া না হয় নতুন সংসদে গিয়েছেন। কিন্তু সৌগতবাবু তো অনেক বারের অভিজ্ঞ সাংসদ। তার কাছ থেকে কি সত্যিই এমনটা আশা করা যায়?