প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল সকালেই এক মর্মান্তিক খবরে ঘুম ভাঙ্গে গোটা দেশবাসীর। যেখানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সকলেই শোক প্রকাশ করেন। কিন্তু সেই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন, তাতে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। এমন শোকের সময় এই মৃত্যু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ প্রকাশ এবং তার ফলেও তিনি যে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, তা কি সত্যিই কাঙ্খিত? তা নিয়ে খোঁচা দিতে শুরু করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই পাল্টা তাকে কটাক্ষ করলেন বিশিষ্ট অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত, গতকাল বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই শোক জ্ঞাপন করেন। সকলেই গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত। কিন্তু যখন সকলেই শোক জ্ঞাপন করছেন, যখন সকলেই এই মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন, তখন সেখানেও রাজনৈতিক ফায়দা নিতে ছাড়ছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কটাক্ষ করে বিরোধীরা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অজিত পাওয়ারের এই মৃত্যুর সঙ্গেও কি তিনি রাজনৈতিক যোগ দেখতে চাইছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন। তবে এমন একটি সময় তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তার বিরুদ্ধে সোচ্চার হলেন কঙ্গনা রানাওয়াত।
এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করেন কঙ্কনা রানাওয়াত। তিনি বলেন, “সকাল সকাল এত বড় দুর্ঘটনা। আমরা সকলেই স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারের চেপে যাত্রা করেন। আমরাও করি। তাই এই সময় দাঁড়িয়ে এই ধরনের নিম্নরুচির মন্তব্য। ওনার একটু সংযমী হওয়া উচিত।”