প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল এসআইআরের বিরুদ্ধে বনগাঁয় একটি সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সভা থেকে তিনি ভারত হেলিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন। আর তার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা হচ্ছে। গতকালই বীরভূমের সভা থেকে তার জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ আবারও মেদিনীপুরের মাটি থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারের বিধানসভা নির্বাচনে হেলিয়ে দেবেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এই রাজ্যের সাধারণ মানুষের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআরের আতঙ্কে কতটা ভয়ে রয়েছেন। তা না হলে তিনি এসআইআরের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে এইরকম মন্তব্য করতেন না। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। গতকালই বীরভূমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভারত হিলিয়ে দেওয়ার মন্তব্য, তার পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী। আজ একেবারে সময়সীমা বেঁধে দিয়ে আগামী এপ্রিল মাসে তৃণমূলের কি করুণ পরিণতি হবে, তা উল্লেখ করে রাজ্যের শাসক দলের ঘুম কেড়ে নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এদিন তমলুকে পরিবর্তন সংকল্প সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই গতকাল মুখ্যমন্ত্রীর যে ভারত হিলিয়ে দেওয়ার মন্তব্য, তার জবাব দেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “আপনি ভারত হেলাবেন বলেছেন। আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, এমন হেলাবে, এমন হেলাবে যে, আপনার ভাইপো যাবে জেলে। আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো। আমাদের নাম মেদিনীপুর।”