প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। দীপু দাস নামে এক নিরীহ হিন্দুকে পিটিয়ে খুন করার পর তাকে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনা নিয়ে সরব হয়েছে ভারতবর্ষ। এপারের বাঙালিরাও রীতিমত সোচ্চার হচ্ছে। আর এই পরিস্থিতিতে গতকাল কলকাতায় এসেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে লাগাতার অত্যাচার হচ্ছে, তা নিয়ে বড় বার্তা দিলেন তিনি।
ইতিমধ্যেই আবার নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। ফের সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর বেছে বেছে আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। যেভাবে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সোচ্চার হচ্ছে এপার বাংলা। আর এই পরিস্থিতিতে যারা হিন্দুদের রক্ষা করেন, যারা প্রতিমুহূর্তে হিন্দু ঐক্যের বার্তা দেন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। কলকাতায় এসে এই ব্যাপারে কিছু বলেন কিনা, তার দিকেই সকলের নজর ছিলো। অবশেষে কলকাতা থেকে বাংলাদেশের ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন মোহন ভাগবত।
গতকাল কলকাতায় পা রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আর সেখানেই বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, সেই সম্পর্কে প্রতিক্রিয়া দেন তিনি। মোহন ভাগবত বলেন, “হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু।পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সারা বিশ্বের মানুষের বাংলাদেশের হিন্দুদের সাহায্য করা উচিত। আমাদের যতটা সম্ভব সাহায্য করা উচিত এবং আমরা সেটা করছি। ভারত সরকারেরও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।”