প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বাংলাদেশ ভোটের মুখোমুখি। বিএনপি এবং জামাত জোটের মধ্যেই মূল লড়াই হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হয়েছে। মাঝেমধ্যেই হিন্দুদের বাড়িঘর লুটপাট থেকে শুরু করে অনেক হিন্দুদের ওপর প্রাণঘাতী হামলা পর্যন্ত করা হয়েছে। তবে ভোটের আগেও সেই নৃশংসতা থামলো না বাংলাদেশে। যেখানে এক হিন্দু যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরেই সেখানকার হিন্দুরা সংকটের মুখে পড়েছেন। শেখ হাসিনা থাকার সময় সকল ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু তাকে চক্রান্ত করে ক্ষমতা থেকে সরানোর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। আজ সেই বাংলাদেশে ভোট। কিন্তু গতকালই আবার এক হিন্দু যুবকের মৃতদেহ উদ্ধার হলো। আর যে অবস্থায় সেই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, তাতেই স্পষ্ট যে, প্রবল অত্যাচার করে তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, গতকাল সকালে রতন সাহুআকার নামে ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, এই নিহত যুবক একটি চা বাগানে কাজ করতেন। আর যে অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে, তাতে সেই সময় তার হাত এবং পা বাধা অবস্থায় ছিলো। আর এর থেকেই সকলে ধারনা করছেন যে, অত্যন্ত অত্যাচার করে এই যুবককে এক কথায় খুন করা হয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগের দিন এইভাবে এক হিন্দু যুবকের মৃতদেহ উদ্ধার রীতিমত আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশের জনসাধারণের মধ্যে।