প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। ২০২১ এ বিজেপি যতটা শক্তি দেখিয়েছিল, তার থেকেও আরও দ্বিগুণশক্তি লাগিয়ে তারা এবার বাংলায় ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তাদের তৎপরতাই বুঝিয়ে দিচ্ছে যে, বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার ব্যাপারে কতটা আগ্রহী। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনেও তারা একাধিক কর্মসূচি রাজ্যে রয়েছে দফায় দফায় রাজ্য বিজেপির সঙ্গে বৈঠক করছে কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে। আর এসবের মধ্যেই আজ রাজ্যবাসীর জন্য বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ভোটের আগে তৃণমূলকে রীতিমত চাপে ফেলে দিয়ে রাজ্যের মানুষকে খোলা চিঠি দিলেন তিনি।
হাতে আর কয়েকটা দিন বাকি। তারপরেই সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আর তারপরেই প্রচারে ঝাঁপিয়ে পড়বে সমস্ত রাজনৈতিক দল। ঘোষনা হয়ে যাবে প্রার্থী তালিকাও। বিজেপি সব রকম প্রস্তুতি নিচ্ছে। আর এবার ক্ষমতায় আসার ব্যাপারে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনোরকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তবে অনেকের মধ্যেই সংশয় ছিলো যে, তৃণমূলের বিরুদ্ধে মানুষ রায় দেওয়ার জন্য তৈরি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই রাজ্যের শাসক দলের কোথাও একটা সেটিং নেই তো? তবে সেই সেটিংয়ের সমস্ত বিষয়কে খারিজ করে দিয়ে কেন্দ্রীয় বিজেপির তৎপরতাই বুঝিয়ে দিচ্ছে যে, এবার পশ্চিমবঙ্গ জয়ই তাদের প্রধান লক্ষ্য।
সূত্রের খবর, এদিন রাজ্যবাসীর জন্য একটি খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি লেখেন, “আর মাত্র কয়েক মাস। তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। এবার বিজেপি সরকার।”