প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে যে, তাদের বিভিন্ন প্রকল্পকে নাকি নকল করে কেন্দ্রীয় সরকার গোটা দেশে প্রকল্প চালায়। কিন্তু এটার কতটা সত্যতা আছে? তৃণমূলের নকল করতে হবে বিজেপিকে, এই দিন যে ভারতীয় জনতা পার্টির আসেনি, এটা সকলেই বুঝতে পারছেন। আর এই পরিস্থিতিতে রাজ্যে পরিবর্তনের ঝড় তুলতে বিজেপির পক্ষ থেকে অনেকদিন আগেই পরিবর্তন যাত্রার মত কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পাত্তাই দেয় না বলে দাবি করে, সেই তৃণমূল কংগ্রেস কেন বিজেপির আদলে রাজ্যে ভোট ঘোষণার আগে একটি কর্মসূচি করতে চাইছে? কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলিদের মন জয় করার ক্ষেত্রে ওই বিজেপির পরিবর্তন যাত্রার মতই মানুষের কাছে যাওয়ার অঙ্গ হিসেবে একটি কর্মসূচির কথা তুলে ধরেছেন। আর সেই বিষয়টিকে নিয়েই এবার তৃণমূলকে পাল্টা খোঁচা দিলেন বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা।

২৬ এর বিধানসভা নির্বাচনে ভোট ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিই বুঝিয়ে দিচ্ছে যে, ভোট আসছে। ইতিমধ্যেই বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করে দিয়েছে। বিভিন্ন বাসে সেই পরিবর্তন যাত্রা কর্মসূচি বিভিন্ন জেলায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবে। আর এর মধ্যেই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই কর্মসূচির মতই নিজেদের জনসংযোগের হাতিয়ার হিসেবে তপশিলিদের মন জয় করার ক্ষেত্রে একটি কর্মসূচি করার বার্তা দিয়েছেন। আর সেই বিষয় নিয়েই এবার বিজেপিকে নকল করাই যে তৃণমূলের একমাত্র কাজ, তা নিয়ে কটাক্ষ করলেন রাহুল সিনহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। আর সেখানেই তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন তিনি। রাহুলবাবু বলেন, “বিজেপির পরিবর্তন যাত্রা বেরিয়েছে। অভিষেক ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে, তাদেরও একটি যাত্রা বের হচ্ছে। এলাকায় এলাকায়। তাদেরও ম্যাটাডোর সাজিয়ে একটা যাত্রা বের হচ্ছে। অর্থাৎ বিজেপি যা করবে, তাকে অনুকরণ করাই তৃণমূলের কাজ। নকলই যাদের ধর্ম, তারা নকলই করবে, এটাই স্বাভাবিক।”