প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনিতেই তো এসআইআরের ফলে তারা বুঝতে পারছে যে, এবার নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটাই কঠিন। কারণ এতদিন তারা যে অবৈধ ভোটারদের কাজে লাগিয়ে ক্ষমতা দখলে রেখেছিল, এবার তার দিন শেষ হতে চলেছে বলেই দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই বিজেপি যখন ঘাড়ে নিশ্বাস ফেলছে, তখন হুমকি, হুঁশিয়ারি দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। জেলায় জেলায় চলছে ভয় দেখানোর প্রক্রিয়া বলেই অভিযোগ। আর তার মধ্যেই এবার প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি নেতাদের দেখলেই তাড়া করার নিদান দিয়ে বিতর্কে পড়ে গেলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ।

বর্তমানে নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের ভয় দেখানোর কাজ করছে রাজ্যের শাসক দল বলে অভিযোগ। এমনকি নির্বাচনী লড়াইতে পেরে উঠবে না জেনে এখন তারা হুমকি, হুঁশিয়ারি দিয়ে আসর জমানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের প্রাণে মেরে ফেলা চক্রান্ত হচ্ছে বলেই অভিযোগ করছেন বিরোধী শিবিরের নেতারা। আর তার মধ্যেই এবার প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভানেত্রী যে কথা বলে দিলেন, তাতে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, যে বিজেপিকে শূন্য করার কথা বলছে তৃণমূল, সেই বিজেপিকে দেখেই কেন এত ভয় পাচ্ছে তারা?

এদিন দলীয় একটি সভায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ। আর সেখানেই তিনি বলেন, “বিজেপি নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছি, তাড়া করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। যারা লক্ষ্মীর ভান্ডারকে খাটো করে, সেই সমস্ত বিজেপির নেতারা গ্রামে গেলে মায়েদের কাছে তাড়া খাবে। এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা মানুষের জন্য আন্দোলনে নেমেছেন, মানুষের অধিকার আদায়ে ময়দানে নেমেছেন।” আর তৃণমূলের জেলার একজন সর্বোচ্চ পদে থাকা নেত্রী, তিনিই যদি বিজেপিকে ভোটের আগে থেকেই তাড়া করার জন্য মানুষকে উস্কানি দেন, প্ররোচনা দেন, তাহলেই তো বুঝে যেতে হবে যে, বিজেপি এই রাজ্যের বুকে কতটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। তবে মুখে তৃণমূল যে কথাই বলুন না কেন, তাদের কথার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, বিজেপি ক্রমাগত এই রাজ্যের শাসক দলের ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর সেই আতঙ্ক থেকেই এখন হুমকি, হুঁশিয়ারি দিয়ে মানুষকে প্ররোচিত করে ভোটের আগেই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে তৃণমূলের নেতা নেত্রীরা বলেই দাবি গেরুয়া শিবিরের।