প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে রয়েছে, সেই বাম এবং কংগ্রেস প্রত্যেকটি ভোটের সময় প্রচার করে যে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে নাকি সেটিং রয়েছে। কিন্তু তৃণমূলের চোখে চোখ রেখে ২০২১ সাল থেকে যেভাবে লড়াই করেছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী, তাতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে যে, বিজেপিই একমাত্র পারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে। কিন্তু তবুও ভোটের সময় বামপন্থীরা তৃণমূলকে বাড়তি সুবিধে করে দেওয়ার জন্য তলায় তলায় তাদের সঙ্গে সেটিং করে প্রচার করতে শুরু করে যে, বিজেপির সঙ্গেই নাকি তৃণমূলের একটা সেটিং রয়েছে। কিন্তু এই সমস্ত কিছু যে গুজব ছাড়া আর কিছু নয়, তা আবারও দিনের আলোর মত স্পষ্ট হয়ে যাচ্ছে। গতকালই খবর পাওয়া যায় যে, দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন সিপিএমের প্রতিকূর রহমান। এবার যে জল্পনা তৈরি হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে, বামেদের সঙ্গেই আসল সেটিংটা রয়েছে তৃণমূল কংগ্রেসের। বামেদের যে সমস্ত নেতারা তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলতেন, তারাই এখন তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন। অন্তত যে জল্পনা সামনে আসছে, তার পরিপ্রেক্ষিতে তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে বঙ্গ রাজনীতির সমীকরণ। এই রাজ্যে যারা তৃণমূলকে সরাতে চান, তারা প্রত্যেকেই বিজেপির ছাতার তলায় আসছেন। কিন্তু প্রত্যেকটি ভোটের সময় তৃণমূলকে বাড়তি সুবিধে করে দেওয়ার জন্যই নিজেদের তৃণমূল বিরোধী বললেও তলায় তলায় সেই তৃণমূলের সঙ্গে সেটিং করে বিজেপি যাতে ভোট না পায়, তার জন্য একটা ওয়েদার তৈরি করার চেষ্টা করে বামেরা। যার ফলে বরঞ্চ তাদের আরও ক্ষতি হয়েছে এই রাজ্যে। শুন্য থেকে এখন তারা মহাশূন্যের দিকে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আর যে বামেরা এতদিন বলাবলি করতেন যে, তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে, সেই বামেদের মধ্যে থেকেই এক হেভিওয়েট, যিনি বিগত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন, তিনিই কিনা এবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। আর এই খবর সামনে আসতেই সকলে বলছেন, বামেরা এতদিন তৃণমূলের সঙ্গে বিজেপির যে সেটিংয়ের কথা বলতো, আসলে তাদের সঙ্গেই তৃণমূলের আসল সেটিংটা রয়েছে। আর সেই কারণেই গোটা বিষয়টাকে ঘুরিয়ে দিতে বিজেপির ঘাড়ে তারা দোষ চাপানোর প্রক্রিয়া করতেন।
কিন্তু এবার আসল বিষয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে জনসাধারণের কাছে।
গতকালই খবর পাওয়া যায় যে, প্রতিকূর রহমান, যিনি সিপিএমের হেভিওয়েট নেতা, তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আর এবার যে খবর সামনে আসছে, তা আরও মারাত্মক। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন এই প্রতিকূর রহমান। এক্ষেত্রে তিনি যদি তৃণমূলে যোগদান করেন, তাহলে তাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলেও বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে। তবে এখনও এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। কিন্তু যদি এটা সত্যি হয়ে যায়, তাহলে আবারও এই রাজ্যের বুকে বিধানসভা নির্বাচনের আগে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে, বিজেপি নয়, বামেদের সঙ্গেই আসল সেটিং রয়েছে তৃণমূল কংগ্রেসের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।