প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপির জনপ্রিয়তার কাছে কোনোমতেই পেরে উঠতে পারছে না কংগ্রেস। বিরোধী শক্তি হিসেবে তাদের যে অস্তিত্ব ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত, তা তারাও বুঝতে পারছে। তাই যখনই সংসদের অধিবেশন শুরু হয়, তখনই তারা হট্টগোল করে সেই অধিবেশনকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করে। এবারেও সেই চেষ্টা হয়েছিল। কিন্তু আজ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে অতীতের কংগ্রেসের করা ভুলের জন্যই যে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তা উল্লেখ করে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি লোকসভায় বাজেট পেশ হয়েছে। আর তারপরেই রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ জ্ঞাপন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু লোকসভায় যে হট্টগোলের মত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে তার সেই অধিবেশনে উপস্থিত থাকা সম্ভব হয়নি। কিন্তু আজ রাজ্যসভায় বক্তব্য রেখেছেন তিনি। আর সেখানেই বিরোধীদের সাংসদরা যেভাবে হট্টগোল করেছেন, তা নিয়ে তাদের কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কংগ্রেসের রাজত্বে যে ভুল হয়েছে, সেই কথা উল্লেখ করে হাত শিবিরকে রীতিমত চাপে ফেলে দিলেন তিনি।
এদিন রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, “লালকেল্লা থেকে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের দেওয়া ভাষণ গুলির বিশ্লেষণ করুন। বুঝতে পারবেন, তাদের কোনো দূরদৃষ্টি ছিলো না। তাই দেশকে এতটা পিছিয়ে পড়তে হয়েছে। আমাদের প্রচুর শক্তি তো কংগ্রেসের ভুল শোধরাতেই কেটে গিয়েছে। ভবিষ্যতের ভারতের কথা ভেবে আমরা নীতি তৈরি করেছি। তাই আজ দেশ শুধু নীতির ভিত্তিতে চলছে।”