প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন বিজেপির নেতারা বলতেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন কেউ আটকাতে পারবে না। এবার বাংলায় বিজেপি সরকার হচ্ছেই। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী কি ভাবছেন, যাকে সামনে রেখে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটে এবং পরিবর্তনের লক্ষ্যে লড়াই করছে সেই নরেন্দ্র মোদীর ভাবনা কি? এবার নিজেই ব্রিগেডের জনসভা থেকে তা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তার যে আত্মবিশ্বাস পশ্চিমবঙ্গের পরিবর্তনের ব্যাপারে লক্ষ্য করা গেল, তাতে বিজেপি কর্মীদের মধ্যে যতটুকু সংশয় ছিল, সেটা যেমন দূর হয়ে গেল, ঠিক তেমনই সাধারণ মানুষও কোনো কিছুর পরোয়া না করে এবার যে বিজেপিকেই ভোট দেবেন, তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। দীর্ঘদিন ধরেই এই স্লোগান দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। তবে অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে, দিনের শেষে আবার তৃণমূল কংগ্রেস আসল খেলাটা খেলে দেবে না তো? গণনা কেন্দ্রে আবার কারচুপি করে তারা জোর করে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে না তো? তবে এবার যে বিজেপি অন্য মুডে রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে পুরোপুরি পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে আগ্রহী, তা একেবারে ব্রিগেডের সভা থেকেই স্পষ্ট করে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি আজ যে বক্তব্য রাখলেন, তার মধ্যে দিয়ে বঙ্গ বিজেপির নেতাকর্মীর তো বটেই, স্বয়ং রাজ্যবাসীও তৃণমূলকে সরানোর ব্যাপারে আরও জোর পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন ব্রিগ্রেডের জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি রাজ্যবাসীর যারা পরিবর্তন চাইছেন, তাদের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এবার পশ্চিমবঙ্গের সরকার বদল কেউ আটকাতে পারবে না। কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবে, কেউ কেউ বলবে, বদল সম্ভব নয়। কিন্তু মনে রাখুন, মানুষ যখন ঠিক করে নেন, তখন ঠেকানোর কেউ থাকে না। বাংলার মানুষ যখনই ঠিক করে নেন, তখন ইতিহাস বদলে যায়। আজ ব্রিগেড দেখে সেই আত্মবিশ্বাস পাচ্ছি। এই নির্বাচন সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর নির্বাচন। আগত পরিবর্তনের জন্য সকলকে আগাম শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক।”