প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপর যত সময় এগিয়েছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের, ততই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তিনি দাবি করেছিলেন প্রত্যেকটি কর্মসূচি থেকেই যে, নন্দীগ্রামের মতই ২০২৬ এ তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। বিজেপি নেতারা দাবি করছেন, ২৬ এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর শেষ লড়াইটা একেবারে চোখে চোখ রেখে লড়ার জন্য আজ প্রার্থী তালিকা ঘোষণা করে রীতিমত চমক দিয়েছে বিজেপি। যেখানে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর বলে যে তারা বিন্দুমাত্র ভয় পেতে নারাজ, এমনকি চোখে চোখ রেখেই যে লড়াই করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির তৎপরতার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল।

সকাল থেকেই কোন দল কবে প্রার্থী তালিকা ঘোষণা করছে, তার দিকে নজর ছিল রাজ্যবাসীর। তবে খবর পাওয়া গিয়েছিল যে, আগামীকাল তৃণমূল এবং বিজেপি, দুই দলই প্রার্থী তালিকা ঘোষণা করবে। কিন্তু দেরি না করে আজই রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে সব থেকে বেশি চর্চার এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানকার বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও প্রার্থী করা হয়েছে শুভেন্দুবাবুকে। তৃণমূল যতই গোটা বিষয়টিকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুক না কেন, একেবারে প্রথম দিন থেকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলকে চাপে রাখার জন্য সব রকম চেষ্টা শুরু করে দিলো বিজেপি।

সূত্রের খবর, আজ বিকেলেই বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে একদিকে যেমন শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার খবর পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা, ঠিক তেমনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও রাস্তায় নেমে পড়লেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। যেখানে নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন করতে দেখা গেল বিজেপি কর্মীদের। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের বিধায়ক বলে যে বিন্দুমাত্র ঘাবরাতে রাজি নয় বিজেপি, এমনকি তারা শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার পর যে চোখে চোখ রেখে এই শেষ লড়াইটা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন, তা প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বিজেপি কর্মীদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই তৎপরতার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।