প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, যে সংখ্যালঘু ভোট এতদিন তাদের হাতে ছিলো, হুমায়ুন কবীর আলাদা নতুন গঠন করার পর সেই সংখ্যালঘু ভোটও এবার তাদের হাত থেকে বেরিয়ে যাবে। বাম, আইএসএফ এবং হুমায়ুন কবীরের নতুন দল যদি জোট গঠন করে লড়াই করে, তাহলে আগামী নির্বাচনে হিন্দু ভোট তো তারা পাবেই না, বরঞ্চ মুসলিম ভোটেও একটা বড় ফাটল ধরবে। আর তা বুঝতে পেরেই এখন পুলিশকে কাজে লাগিয়ে আবার প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেল এই রাজ্যের বুকে? এতদিন বিজেপি নেতাদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিলো এই রাজ্যের প্রশাসন এবং তৃণমূলের বিরুদ্ধে। আর এবার হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি যেভাবে বাজেয়াপ্ত করা হলো, সেই ঘটনা নিয়ে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে। আজ বাবরি মসজিদের নির্মাণকার্যের কর্মসূচিতে গিয়ে মুর্শিদাবাদ জেলায় এসপি অফিস ১ লক্ষ লোক নিয়ে ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন সেই হুমায়ুন কবীর।
প্রসঙ্গত, ইতিমধ্যেই হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ির প্রচুর সম্পত্তি পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অনেকেই বলছেন, এটা হুমায়ুন কবীরের নতুন দল গঠন এবং তিনি সংখ্যালঘুদের একত্রিত করছেন জন্যই প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল এই ধরনের আচরণ করার চেষ্টা করছে। তবে এই সমস্ত কিছুতে হুমায়ুনবাবু যে ভয় পাওয়ার পাত্র নন, তা তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন। বরঞ্চ যে সমস্ত পুলিশ প্রশাসন এই কাজ করছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। যার ফলে এই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবীর যদি ১ লক্ষ লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করেন, তাহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
এদিন বাবরি মসজিদের নির্মাণ কার্যে উপস্থিত হন হুমায়ুন কবীর। আর সেখানেই তার মেয়ের শ্বশুর বাড়ির যে বিপুল সম্পত্তি প্রশাসনের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, তা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। হুমায়ুনবাবু বলেন, “বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আমার মেয়ে, জামাই, বিয়াই, নাতিদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ ধরিয়েছে, এর সঙ্গে যে মুশিদাবাদের পুলিশ যুক্ত, এটাই তার প্রমান। আমাকে জব্দ করতে না পেরে আমার আত্মীয়দের ওপর প্রতি হিংসামূলক আচরণ করছে। ১ লক্ষ লোক নিয়ে গিয়ে বহরমপুরের এসপিকে সবক শেখাবো। আর ওসি লালগোলাকেও সবক শেখাবো। ১৪ তারিখ বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত এসপি অফিস ঘেরাও। কোনো নোটিশ দেব না। এক লক্ষ লোক নিয়ে যাব।”