প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল যখন নিজেদের কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক তখনই পাওয়া গেল সব থেকে বড় খবর। এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে সবথেকে বড় আলোচনার বিষয়, সিভি আনন্দ বোসের পদত্যাগ। যেখানে দিল্লি থেকে নিজের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন। আর এই খবর সামনে আসার পরেই রীতিমত জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
২৬ এর নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ঘটে গেল একটি বড় ঘটনা। হঠাৎ করে কি কারনে এই পদত্যাগ, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনার শেষ নেই। বিজেপি বর্তমানে পরিবর্তন যাত্রায় ব্যস্ত। তৃণমূল আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছে, আর ঠিক সেই সময় দিল্লি থেকে যে আপডেট চলে এলো, তাতে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থেকেও সব থেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সিভি আনন্দ বোস।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন সিভি আনন্দ বোস। তবে কি কারনে তিনি এই পদত্যাগ করলেন, সেই সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত, ২০২২ সাল থেকে এই রাজ্যের রাজ্যপাল ছিলেন সিভি আনন্দ বোস। আজ দিল্লি থেকেই নিজের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তাকে কি পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে? নাকি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন? সেই সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট কারণ সামনে না এলেও পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে তার এই পদত্যাগ ঘিরে রীতিমত জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।