প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলাদেশে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের নিধন করার প্রক্রিয়া শুরু করেছে সেখানকার কিছু সন্ত্রাসবাদীরা, তাতে চিন্তিত গোটা দেশ। ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে, তা বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। সাম্প্রতিককালে আবার সেই হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই দীপু দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার মধ্যেই এবার আরও এক হিন্দু ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আবার নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হতে শুরু করেছে। কিছুদিন আগেই এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এবার বাংলাদেশে আরও এক হিন্দুকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো। যেখানে সমীর দাস নামে এক ব্যক্তিকে খুন করার পর পালিয়ে গেলেন দুষ্কৃতীরা।

বিশেষজ্ঞদের মতে, যেভাবে ক্রমাগত হিন্দুদের ওপর নির্যাতন চলছে বাংলাদেশে, তাতে এর শেষ হওয়া প্রয়োজন। ইউনুস সরকার কেন চুপচাপ বসে রয়েছে, কেন তারা সরকারে থাকার পরেও এইভাবে সংখ্যালঘুদের ওপর সেখানে নির্যাতন হচ্ছে, তাহলে কি রাষ্ট্রের পক্ষ থেকেই এই ব্যাপারে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।