প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হিন্দু সনাতনীদের কাছে গৌরবের রং হচ্ছে গেরুয়া। শুধু একটি রাজনৈতিক দলের রঙের সঙ্গে গেরুয়া রং মিলে যায় বলেই তাকে অসম্মান করবেন কেউ বা কারা, এটা কোনোদিন হতে পারে না। সনাতনীদের কাছে অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার রং এই গেরুয়া। কিন্তু যত সময় যাচ্ছে, এই রাজ্যের বুকে একধরনের মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা বেছে বেছে হিন্দু সনাতনীদের আচার অনুষ্ঠানকে বানচাল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষন করে তাকে আরও প্রশ্রয় দিচ্ছে এই রাজ্যের সরকার বলে অভিযোগ রয়েছে বিরোধীদের। আর তার মধ্যেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে, গেরুয়া পতাকায় এক যুবক থুতু দিচ্ছেন। আর সেই ভিডিও দেখেই এবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি ক্ষমতায় এলে সেই যুবককে যে কড়া শাস্তি দেওয়া হবে, তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের একত্রিত করার কাজ করছে বিজেপি। যেখানেই হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানেই পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়বাড়ন্তত হওয়ার কারণে এবং সরকার তাকে প্রশ্রয় দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন তিনি। আর সম্প্রতি সেই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন যে, কিভাবে জেহাদিরা এই রাজ্যে সনাতনীদের ওপর আক্রমণ করছে। এক্ষেত্রে এক যুবককে সেই ভিডিওতে গেরুয়া পতাকায় থুতু ছেটাতে দেখা যায়। আর সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই যোগী আদিত্যনাথের মতই সেই যুবককে বিজেপি ক্ষমতায় এলে ট্রিটমেন্টের মুখে পড়তে হবে বলেই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সেই বিষয় নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে এই কাজ করেছে, সে একটা জেহাদির বাচ্চা। ওর নাম আমি প্রকাশ করেছি। ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মত ওই জিহাদীর বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢোকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের ওপর যে থুতু ফেলেছে, তার সেই শাস্তি হবে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বলেছে যে, ওটা ডিলিট হয়ে গিয়েছে এবং ওকে আইনের আওতায় আনছে। কাজেই এটা নিয়ে যেন কেউ প্রচার না করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি একজন হিন্দু পরিবারের ছেলে। কাজেই গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য আমি যা করার করব। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই।”