প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝতে পেরেছে, তারা হিন্দুদের ভোট পাবে না। আর সেই কারণেই হিন্দুদের প্রতি তাদের রাগ দীর্ঘদিনের বেছে বেছে যে সমস্ত এলাকায় বিজেপি হিন্দু ভোট পেয়ে তৃণমূলকে চাপে রাখছে, সেখানেই সেই সমস্ত হিন্দু এসসি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে এখন টার্গেট করে ভয় দেখানোর চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল। বিভিন্ন জায়গায় যে অত্যাচার হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এমনটাই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমবায় নির্বাচনের পর নন্দীগ্রামের রানীচকে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, তাতে প্রচুর বিজেপি কর্মী, বিশেষ করে হিন্দুরা আক্রান্ত হয়েছেন। আজ তাদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই যেভাবে শুধু বিজেপি কর্মী বলে নয়, এসসিদের ওপর আক্রমণ হয়েছে বিজেপিকে সমর্থন করার জন্য, তাতে বাংলার যে সমস্ত এসসি সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তারা এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠুন বলেই আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।
বর্তমানে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভয়ে রয়েছে। তারা খুব ভালো মতই বুঝতে পারছে যে, হিন্দুরা তাদের সঙ্গে নেই। এই মুহূর্তে সঠিকভাবে পশ্চিমবঙ্গে ভোট হলে হিন্দুদের ভোট তৃণমূলের বিরুদ্ধে যাবে। আর তা বুঝতে পেরেই এখন ভয় দেখানোর রাজনীতি শুরু করে দিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের রানীচকে বেছে বেছে হিন্দু এবং এসসি সম্প্রদায়ের মানুষদেরকে টার্গেট করা হয়েছে। আর আজ সেই এলাকাতেই পৌঁছে গিয়ে যে মডেল প্রয়োগ করে এখানে অত্যাচার হয়েছে, তাতে যে সমস্ত এসসি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখনও পর্যন্ত তৃণমূলকে সমর্থন করছেন, তাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “গোটা বাংলার এসসি সম্প্রদায়ের মানুষরা দেখুন। এসসি সম্প্রদায়ের মানুষরা তৃণমূলকে ভোট দেয় না এবং সেই জন্য এদেরকে টার্গেট করেছে। এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে। মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। প্রত্যেকের বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি, কিন্তু তুলসী মঞ্চ আছে। গলায় সবার তুলসী আছে।”