প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই হোলি উৎসব। রংয়ের আনন্দে ভাসবে আবাল বৃদ্ধ বণিতা। আর যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জনসংযোগের অন্যতম অঙ্গ হিসেবে এই রংয়ের উৎসবে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরও দেখতে পাওয়া যাবে। তবে হোলি উৎসবের রং খেলার পরেই থেমে থাকবে না বিজেপি। এরপরে আরও একবার জয়ের হোলি উদযাপন করা হবে বলে মন্তব্য করলেন নীতিন নবীন।
২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সমস্ত আঞ্চলিক উৎসবকে পাখির চোখ করে ভোটে জিততে জনসংযোগকে হাতিয়ার করেছে সকল রাজনৈতিক দল। তৃণমূলের বিরুদ্ধে এবার শেষ লড়াই দিতে চাইছে বিজেপি। তাই বাংলা দখলকে টার্গেট করে বিজেপির সমস্ত নেতারা রাজ্যে এসে পরিবর্তন যাত্রার মত বড় কর্মসূচিতে অংশ নিয়েছেন। সামনেই দোল উৎসব। বসন্তের রঙে সকলেই সকলকে রাঙিয়ে তুলবেন। আর কোচবিহার থেকে সেই কর্মসূচিতেই বক্তব্য রাখতে গিয়ে বসন্তের রঙের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপির অকাল হলে উৎসবের বার্তা দিলেন নীতিন নবীন।
সূত্রের খবর, গতকাল কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। যেখানে তিনি বলেন, “বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। আমরা ৪ তারিখ একবার হোলি উদযাপন করবো। তবে আবার ভোটের ফলাফল বেরোনোর পর আমরা জয়ের হোলি খেলবো।”