প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার একদম শেষ ধাপ শুরু হয়েছে। যেখানে তথ্যগত অসংগতির ক্ষেত্রে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। আর তার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর প্রক্রিয়ায় কোনোভাবেই যে অ-ভারতীয়দের নাম থাকবে না, তা আবারও উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে। তবে তাকে স্বাগত জানিয়ে বিজেপির পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে যে, তৃণমূল কংগ্রেস এতে ভয় পাবে তা অত্যন্ত স্বাভাবিক বিষয় কারণ এই এসআইআর সঠিকভাবে হলে অবৈধ ভোটার এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে জন্যই তৃণমূল আতঙ্কিত হচ্ছে। আর এসবের মধ্যেই টানাপোড়েনের মাঝেই সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তথ্যগত অসংগতির যে বিষয়টি সামনে এসেছে, তা বিচার বিভাগ দেখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে গোটা বিষয় নিয়ে পরবর্তীতে কারও নাম বাদ গেলে তৃণমূল আর রাজনীতি করার সুযোগ পাবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিশেষজ্ঞদের কাছে। আর এই পরিস্থিতিতে আজ সেই তথ্যগত অসংগতির বিষয়টি নিয়ে বিচার বিভাগের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট যা বলেছে, করুক। যারা ভারতীয় নয়, তাদের নাম থাকবে না। আর যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন, তারা সিএএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটি মুসলমানের নাম বাদ যাবে। কারণ তারা ভারতীয় নয়।”