প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের প্রশাসনকে কিভাবে শিক্ষা দিতে হয়, তা খুব ভালো মত করেই বিরোধী দলনেতা হওয়ার পর থেকে বুঝিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যেখানেই অত্যাচার হচ্ছে, সেখানেই মানুষের পাশে দাঁড়াতে পৌঁছে যাচ্ছেন তিনি। সম্প্রতি শহর কলকাতায় কাকুলিয়ায় যে ভয়ংকর ঘটনা ঘটেছে, যেভাবে সন্ত্রাসের এক চেহারা সামনে এসেছে, তাতে মানুষ রীতিমত আতঙ্কিত। কলকাতা শহরের মানুষও এখন তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই ঘটনায় সোনা পাপ্পু নামে যে ব্যক্তির নাম জড়িয়েছে, তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার না করা নিয়ে ইতিমধ্যেই একটি কর্মসূচি করেছে বিজেপি। যে কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। তবে বর্তমানে পরীক্ষা চলাকালীন বেশকিছু বিধিনিষেধ রয়েছে। তাই সেভাবে এই ঘটনায় মাঠে ময়দানে থেকে কর্মসূচি করতে পারছে না বিজেপি। তবে সেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই এই কাকুলিয়া কাণ্ডে যে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি, তা আজ ভবানীপুরে দাঁড়িয়েই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে লালবাজার অভিযানও যে করা হবে, সেই বিষয়েও আভাস দিয়ে রাখলেন তিনি।
এই রাজ্যে অভয়ার মৃত্যুর ঘটনা হোক বা সরকারি কর্মচারীদের ওপর মহার্ঘভাতার বঞ্চনা, যেখানেই বিপদ সেখানেই প্রতিমুহূর্তে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজপথে নবান্ন অভিযানেও শামিল হতে দেখা গিয়েছিল তাকে। তিনি প্রতিমুহূর্তে একটা কথাই বলেন যে, এই রাজ্যের বিরোধী দলনেতার কাজ শাসকের দ্বারা যারা অত্যাচারিত হবে, তাদের পাশে দাঁড়ানো। আর সেটাই তিনি করছেন। সম্প্রতি কাকুলিয়ায় এক ভয়ংকর ছবি সামনে এসেছে। যেখানে ব্যাপক অশান্তির ফলে সোনা পাপ্পু নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করার সাহস দেখাচ্ছে না। তবে এই সোনা পাপ্পু তৃণমূলের সম্পদ এবং সে এখানে ভোট লুটের সঙ্গে যুক্ত, তাই তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অতীতেও দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ আবারও সেই একই কথা বলে পুলিশ যদি গ্রেপ্তার না করে, তাহলে যে লালবাজার অভিযান করবে বিজেপি, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে, কাকুলিয়া কাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে ১৭ জনের জামিন হয়ে গেল। অন্যদিকে এখনও পর্যন্ত সোনা পাপ্পু নামে যে ব্যক্তি মূল অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে তাকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। কি হচ্ছে গোটা ঘটনায়? আর সেই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুবাবু বলেন, “সোনা পাপ্পুকে ধরবে না তো। কারণ, ভোট লুট করে। ভোট বড় বালাই। রাসবিহারী, কসবা এই সমস্ত জায়গায় সোনা বহু ভোট লুট করে। স্বাভাবিকভাবেই ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েক দিনের মধ্যেই জেলা সভাপতি ডাকবেন, ডিসি সাউথের অফিসে অভিযানে আমরা থাকবো। পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে।”