প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই বিহারের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যেখানে জেডিইউ এবং বিজেপির জোট সরকার স্থাপন হওয়ার পর মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। এমনকি ভোটের প্রচারেও বিজেপির প্রধান মুখ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও জানিয়ে দিয়েছিলেন যে, নীতিশ কুমারই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সেই মত তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কি ফের ক্ষমতার বদল হতে চলেছে সেই বিহারে? ইতিমধ্যেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু হঠাৎ করে তিনি কেন মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন?
গতকাল থেকেই একটা জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনৈতিক মহলে। খবর পাওয়া যাচ্ছে যে, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন। কিন্তু কেন? জানা গিয়েছে নীতিশ কুমার এবার রাজ্যসভায় যেতে পারেন। এক্ষেত্রে আজ অমিত শাহের উপস্থিতিতে তিনি রাজ্যসভার মনোনয়ন পেশ করতে পারেন। আর যদি এটা সত্যি হয়ে যায়, তাহলে বিহারে যে নীতিশ কুমারের অধ্যায় শেষ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর এখানেই প্রশ্ন, তাহলে কি এবার বিহারের ক্ষমতা পুরোপুরি নিজেদের হাতে নিতে চলেছে বিজেপি নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর পর কি এবার নিজেদের কাউকে বিহারের মুখ্যমন্ত্রী করবেন নরেন্দ্র মোদী?
বিশেষজ্ঞরা বলছেন, একেই বলে রাজনীতি। আর সেটা সর্বভারতীয় দল বিজেপির নেতৃত্বরা খুব ভালো মতই জানেন। বিহারের ক্ষমতা নিজেদের দখলে নিয়ে একক গরিষ্ঠ দলের মর্যাদা লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। আর তাই এখন কোনো কিছুর পরোয়া না করে তারা একটি নতুন পন্থা বেছে নিয়েছে। এক্ষেত্রে বিহারের পুরোপুরি ক্ষমতা নিজেদের দখলে নিতেই বিজেপির এই মাস্টারস্ট্রোক হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত নীতিশ কুমার সত্যিই রাজ্যসভায় যান কিনা, তার দিকে অবশ্যই সকলের নজর থাকবে। আর তিনি যদি রাজ্যসভায় যাওয়ার জন্য আজ মনোনয়নপত্র দাখিল করেন, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির পক্ষ থেকেই কাউকে করা হতে পারে। তবে গোটা ঘটনা পরম্পরা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।