প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলে ছিলেন তিনি। অবশেষে আজ সিবিআইয়ের মামলা থেকেও মুক্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তারপরেই রীতিমত সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।
বিভিন্ন সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন ঘটনার তদন্ত করে। সেই মতই তারা আবগারি দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল। আর সেই তদন্তেই উঠে আসে অরবিন্দ কেজরিওয়ালের নাম। যেখানে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২০২৪ সালের ২১ মার্চ ইডির পক্ষ থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই মামলায় তাকে জামিন দিয়েছিল। আর এবার সিবিআইয়ের মামলা থেকেও মুক্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিন সিবিআইয়ের মামলা থেকে মুক্তি পান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সাথে এই মামলা থেকে জামিন পেয়েছেন মনীশ শিসোদিয়াও। আর তারপরেই অরবিন্দ কেজরিওয়ালকে যখন সংবাদমাধ্যম ঘিরে ধরেন, তখন তিনি রীতিমত কান্নায় ভেঙে পড়েন। হাউমাউ করে কাঁদতে দেখা যায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। অর্থাৎ এতদিন ধরে এই মামলার জালে জড়িয়ে তিনি যে একেবারে ভেঙে পড়েছেন, তা তার এই অভিব্যক্তির মধ্যে দিয়েই স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। তবে যে মামলার জালে তিনি এতদিন জড়িয়ে ছিলেন, এবার তা থেকে মুক্তি পাওয়ার পর আবার সক্রিয় রাজনীতিতে দেখা যায় কিনা অরবিন্দ কেজরিওয়ালকে, সেদিকেই নজর থাকবে সকলের।