প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আত্মনির্ভর ভারতের বিশ্বজনীন জয়যাত্রা এবার নতুন বাংলার কোল ছুঁয়ে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হতেই আমূল বদলে গেছে কেন্দ্রীয় সহযোগিতার ছবি। আগামীকাল, কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত করতে এক ঐতিহাসিক কর্মসূচির নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার গর্ব, গার্ডেনরিচ শিপবিল্ডার্স (GRSE) দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবাহিনীর ৩টি সর্বাধুনিক যুদ্ধজাহাজ কাল দেশের জলসীমা সুরক্ষায় জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় পদ্ম শিবির ক্ষমতায় আসতেই প্রতিরক্ষা ক্ষেত্রে কলকাতার এই অবদান এক নতুন যুগের সূচনা করল।
কালকের ঐতিহাসিক দিনটিতে যে ৩টি আধুনিক রণতরী ও যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে, তাদের ক্ষমতা শত্রুপক্ষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। ১. INS Dunagiri (আইএনএস দুনাগিরি): অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ওপর নিখুঁত আঘাত হানতে পারে। ২. INS Sanshodhak (আইএনএস সংশোধক): সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার সার্ভে ভেসেল বা লার্জ সার্ভে জাহাজ। ৩. INS Agray (আইএনএস অগ্রয়): সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ (Anti-Submarine Warfare Craft), যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে।
বিগত বছরগুলোতে কেন্দ্রের দেশাত্মবোধক ও প্রতিরক্ষা পরিকাঠামোর বিষয়গুলোকে যেভাবে রাজ্য স্তরে উদাসীনতার চোখে দেখা হতো, আজ বিজেপি সরকার আসতেই সেই জট কেটেছে। গার্ডেনরিচের এই অসামান্য সাফল্য প্রমাণ করে দিচ্ছে যে, সিন্ডিকেট রাজ আর ভাইপোর তল্পিবাহক সংস্কৃতির হাত থেকে মুক্ত হতেই কেমন রাজকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলার গৌরবময় শিল্পক্ষেত্র। বাংলার মাটি থেকে তৈরি এই ৩ টি যুদ্ধজাহাজ এবার আরব সাগর থেকে ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতে ভারতীয় নৌসেনার প্রধান হাতিয়ার হতে চলেছে।
বিজেপি শিবিরের স্পষ্ট দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একদিকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কোটি কোটি টাকা পৌঁছানো, আর অন্যদিকে কলকাতার বুক থেকে দেশের জলসীমা সুরক্ষিত করার এই মহাযজ্ঞ প্রমাণ করছে—বাংলা অবশেষে অপশাসনের অন্ধকার থেকে আলোর সরণিতে ফিরে এসেছে। ‘বিকসিত ভারত’ ও ‘সোনার বাংলা’ গড়ার পথে মোদী-শুভেন্দু জুটির এই প্রথম বড় মাস্টারস্ট্রোক কাল প্রত্যক্ষ করতে চলেছে আপামর ভারতবাসী।